ঢাকা ১২:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জামালপুরে দুদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন

তথ্য অধিকার আইন এবং অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে জামালপুরে দুদিন ব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে জামালপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই তথ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে।

দুদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান।

পরে আলোচনা সভায় সনাক জামালপুরের সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান।

এ ছাড়াও আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোক্তার আহমেদ, সহকারী পুলিশ সুপার সোহরাব হোসেন, পৌর মেয়র মোঃ ছানোয়ার হোসেন ছানু, দুদকের উপপরিচালক মলয় কুমার সাহা, সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দীন, তথ্য মেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক কায়েদ উদ জামান, সনাকের সহ-সভাপতি শামীমা খান প্রমুখ।

তথ্য মেলায় জামালপুরের সরকারি-বেসরকারি ৩৮ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে ফের ভূমিকম্প, মৃদু কম্পনে কাঁপল ঢাকা

জামালপুরে দুদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন

আপডেট সময় ১০:৪০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩