ঢাকা ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দিয়েও বহাল কৃষি কর্মকর্তা তালহা জুবাাইর বিআরটিসির অকেজো বাস মেরামতে ‘অলৌকিক’ ব্যয়, ৩.৮৫ লাখ থেকে বেড়ে ৩২ লাখ! একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী চন্দ্রগঞ্জ উপজেলা সদর দপ্তর কমপ্লেক্স স্থাপনে ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের ফায়ার সার্ভিসের ফাইটারদের পদোন্নতির জট খুলছে: ১২তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার উদ্যোগ চিলমারী নৌ-বন্দরে বিআইডব্লিউটিএ কর্মকর্তার চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ সফটওয়্যার বদলের আড়ালে রংপুর সিটি করপোরেশনে ৫০ কোটি টাকা লুট ৪ বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি, ভূমিধসের আশঙ্কা সরকারি বিদ্যুৎকেন্দ্র ২৬ দিন ধরে বন্ধ, পরিচালক বললেন ‘ড. ইউনূসের দোষ’ বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার গুজবে পদদলিত, মন্দিরে নিহত ৭

ভিনিসিয়ুস-বেলিংহ্যাম নৈপুণ্যে নাপোলিকে হারাল রিয়াল

শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। নাপোলির বিপক্ষে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ুস জুনিয়র।

এরপর ব্যবধান বাড়ান জুডে বেলিংহ্যাম। পরবর্তীতে সমতায় ফেরে নাপোলি। কিন্তু শেষদিকে তাদের গোলরক্ষকের আত্মঘাতী গোলে জয় নিয়ে মাঠ ছাড়ের লস ব্লাঙ্কোসরা।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে গতকাল রাতে নাপোলিকে ৩-২ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আসরের প্রথম ম্যাচে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিনকে ১-০ ব্যবধানে হারানোর পর এই ম্যাচ জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে লস ব্লাঙ্কোসরা।

দিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দল সমান তালে লড়াই চালিয়ে যেতে থাকে। তবে প্রথমেই সুযোগ লুফে নেয় স্বাগতিকরা। ১৯তম মিনিটে তাদের এগিয়ে নেন লিও অস্ট্রিগার্ড। সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি রিয়াল। ২৭তম মিনিটে বেলিংহ্যামের বাড়ানো বল বক্স থেকে প্লেসিং শটে জালে পাঠান ভিনিসিয়ুস।

৩৪তম মিনিটে দলকে এগিয়ে নেন বেলিংহ্যাম। এদুয়ার্দো কামাভিঙ্গা থেকে পাওয়া বল বক্সে নিয়ে চার নাপোলি ফুটবলারকে কাটিয়ে দারুণ এক শটে জাল খুঁজে নেন ইংলিশ এই মিডফিল্ডার। তার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা।

বিরতির পর আক্রমণ বাড়িয়ে দেয় নাপোলি। ৫২তম মিনিটে বক্সে ভিক্টর অসিমেনকে ফাউল করলে পেনাল্টি পায় তারা। সফল স্পট কিকে তখন দলকে সমতায় ফেরান জেলেনস্কি। ৭৮তম মিনিটে নাপোলি গোলরক্ষকের আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। পরবর্তীতে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই আন্দোলনের বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দিয়েও বহাল কৃষি কর্মকর্তা তালহা জুবাাইর

ভিনিসিয়ুস-বেলিংহ্যাম নৈপুণ্যে নাপোলিকে হারাল রিয়াল

আপডেট সময় ১২:৪৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩