ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

সিলেটে বালুভর্তি ট্রাকে ভারতীয় চিনি পাচারকালে চালান জব্দ

সিলেট: ভারত থেকে অভিনব পন্থায় অবৈধ পথে আনা চিনির চালান জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (০৩ অক্টোবর) সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে একটি বালুর ট্রাকে তল্লাশি চালিয়ে চালানটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি বালুর ট্রাকে তল্লাশি করতে গিয়ে চিনির বস্তার অস্তিত্ব পাওয়া যায়। এরপর ট্রাকের চালকসহ চালানটি জব্দ করা হয়। ট্রাকটি থানায় নিয়ে বালু সরিয়ে দেখা যায়, থরে থরে সাজানো ৫০ কেজি ওজনের ১৫০ বস্তা চিনি পাচার হচ্ছিল।

এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হলেও চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত জৈন্তাপুরের হরিপুরের সাদিক মিয়া ও কামরুল ইসলাম পালিয়ে যান।

আটক ট্রাকচালক নিজাম উদ্দিন (২৯) সিলেটের জৈন্তাপুরের উত্তর ঘাটেরচটি গ্রামের বাসিন্দা।

সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার বলেন, আটক ব্যক্তি ও পলাতকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পলাতক চোরাকারবারিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি আরও বলেন, সিলেটের ওসমানীনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি বালুভর্তি ট্রাক জব্দ করা হয়। পরে ওই ট্রাকে অভিনব কায়দায় পাচারকালে বালির নীচ থেকে ৫০ কেজি ওজনের ১৫০ বস্তা চিনি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ট্রাকচালক জানান, তিনি ভারতীয় চিনির চালানটি ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

সিলেটে বালুভর্তি ট্রাকে ভারতীয় চিনি পাচারকালে চালান জব্দ

আপডেট সময় ১১:২৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩