ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার  ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা মহেশখালীতে তাজিয়াকাটা ঘাটের পাম্প বন্ধ করল উপজেলা প্রশাসন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কালুখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক

ফ্লাইওভার থেকে নিচে পড়ে বাসে আগুন, শিশুসহ নিহত ২১

ইতালির ভেনিসে ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাস নিচে পড়ে ২ শিশুসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

হতাহতদের মধ্যে ইতালি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বুধবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, পর্যটকদের ক্যাম্প সাইটে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল বাসটি। পথে ভেনিসের সঙ্গে যুক্ত হওয়া সেতুর কাছে বাসটি ফ্লাইওভারের রেলিঙ ভেঙে নিচে পড়ে যায়। নিচে পড়ার পর পরই বাসটিতে আগুন ধরে যায়। মেস্ত্রে জেলার রেলপথের কাছে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতের সংখ্যা বাড়তে পারে জানিয়ে ইতালির আনসা নিউজ এজেন্সি জানিয়েছে, এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১২ জন। আরও ৫ জনের খোঁজ মিলছে না।

দুর্ঘটনাটিকে ‘বড় ধরনের ট্র্যাজেডি’ উল্লেখ করে ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো বলেছেন, হতাহতদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

দুর্ঘটনার কারণ এখনও জানাতে পারেনি দমকল বাহিনী। তবে বাসটিতে আগুন লাগার বিষয়ে তারা জানিয়েছে, বাসটি মিথেন গ্যাসচালিত ছিল। দুর্ঘটনার সময় বাসটি বিদ্যুতের লাইনে পড়লে আগুন ধরে যায়।

দুর্ঘটনার খবর শুনেই শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেছেন, হতাহতদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

এদিকে পর্যটকদের পরিচয় নিশ্চিত করতেও দ্রুত কাজে নেমে পড়েছে স্থানীয় প্রশাসন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছেন, হতাহতদের মধ্যে শুধু ইতালীয় নয়, বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

সিটি প্রিফেক্ট মিশেল ডি বারি জানিয়েছেন, নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনীয়, একজন জার্মান এবং ইতালীয় গাড়িচালক রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার 

ফ্লাইওভার থেকে নিচে পড়ে বাসে আগুন, শিশুসহ নিহত ২১

আপডেট সময় ১০:৫৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩