ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী নওগাঁয় ৬ কেজি গাঁ’জা’সহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলাহাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা মুক্তা চলে গেলেন না ফেরার দেশে পীরগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার যুগল সাফল্যে বোরহানউদ্দিনে উপসচিব হলেন পীযূষ চন্দ্র দে ও শুভ্রা দাস ইনফান্তিনোর সমালোচনার জেরে চাকরি গেল ফিফার সিওওর গোপালগঞ্জে বাসে তল্লাশি, ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার- ৪ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ এআই ক্যামেরা বসানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানপুরে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

আপস হয়ে গেছে, শেখ হাসিনার অধীনেই নির্বাচন: ওবায়দুল কাদের

শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোথায় নিষেধাজ্ঞা? কোথায় ভিসানীতি? তলে তলে সব আপস হয়ে গেছে। আর কেউ নিষেধাজ্ঞা দেবে না। আর কোনো চিন্তা নাই। যথাসময়ে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকালে আমিন বাজার ট্রাকস্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

কাদের বলেন, “ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্র আছে। আর আমরা ভারতের সঙ্গে আছি। প্রধানমন্ত্রী সবার সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে ভারসাম্য করে ফেলেছেন। আর কোনো চিন্তা নেই। নির্বাচন হবে, খেলা হবে। আগামী মাসে খেলা শুরু হবে। বিএনপি ফাউল করলে হলুদ আর লাল কার্ড খাবে।”

তিনি আরও বলেন, “খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচন করবে না। এটা কি হাছা না মিছা। এতোদিন তারা কোথায় ছিল। খালেদা জিয়া বছরের পর বছর জেলে, তার জন্য একটা আন্দোলনও করতে পারল না মির্জা ফখরুল। আর এখন খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন করবে না। শেখ হাসিনা নাকি নিষ্ঠুরতা দেখাচ্ছে। কেমন নিষ্ঠুরতা? ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে তারা হত্যা করেছিল। এই হত্যাকাণ্ডের নায়ক জিয়াউর রহমান। এরপর ২১ আগস্টের গ্রেনেড হামলা করেছে তারেক জিয়া। তাই তারাই নিষ্ঠুর।”

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বঙ্গবন্ধুকন্যাকে এ পর্যন্ত ২০ বার হত্যার চেষ্টা হয়েছে। খালেদা জিয়াকে একবারও কি কেউ হত্যার চেষ্টা করেছিল? তার উপর একবারও কি কোনো হামলা হয়েছে? আওয়ামী লীগ হত্যা-ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক

আপস হয়ে গেছে, শেখ হাসিনার অধীনেই নির্বাচন: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৮:২৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩