ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

শেরপুরে অর্ধকোটি টাকার হেরোইন সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

শেরপুর জেলার সদর থানার নন্দীর বাজার এলাকা থেকে অর্ধকোটি টাকা মূল্যের ৫১০ গ্রাম হেরোইনসহ মোঃ শামীম হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, ময়মনসিংহ। শামীম নওঁগা জেলার, পোরশা থানার খরপা বাজার পাড়া’র মোঃ ফিরোজ আলীর ছেলে।

সোমবার (০২অক্টোবর) তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, ময়মনসিংহ এর অপ্স অফিসার উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে শেরপুর সদর থানার নন্দীর বাজারস্ত পাকা রাস্তার উপর থেকে শামীম হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে ৫১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের (অবৈধ) বাজার মূল্য প্রায় ৫১ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত শামীম হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে আন্তঃজেলা মাদক চোরাকারবাড়ী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। আজ র‌্যাব-১৪, ময়মনসিংহ অপারেশনস্ অফিসার মোঃ আনোয়ার হোসেন এক প্রেস রিলিজে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়ের ও ধৃত আসামিকে হস্তান্তর করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

শেরপুরে অর্ধকোটি টাকার হেরোইন সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

আপডেট সময় ০৩:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩