ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

সিলেটে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড-জরিমানা

সিলেট: সিলেটে নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইদিন পর্যটন এলাকা গোয়াইনঘাটের টাস্কফোর্সের অভিযানে পাঁচটি বালুবাহী নৌকার মালিককে দেড়লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সিলেটের জেলা প্রশাসনের নির্দেশে সদর উপজেলা প্রশাসন স্থানীয় মোগলগাও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সুরমা নদীতে অভিযান চালায়।

সিলেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে সহযোগিতা করেন জালালাবাদ থানা পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য, প্যানেল চেয়ারম্যান।

এদিকে, গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকায় একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি), গোয়াইনঘাট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তর, গোয়াইনঘাট থানা পুলিশ ও বিজিবির একটি টিম অংশগ্রহণ করে।

অভিযানে পাঁচটি বালুবাহী নৌকা আটক করে। এ সময় নৌকার মালিককে পরিবেশ সংরক্ষণ আইনে একলাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন বলেন, সোমবার জাফলংয়ের ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে তাদের একটি টিম, বিজিবি ও গোয়াইনঘাট থানা পুলিশের যৌথ অভিযানে পাঁটি বালুবাহী নৌকা আটক করে মামলা দেওয়া হয়। এছাড়া এসব নৌকার পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মোট দেড়লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি জাফলংকে পরিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। এর আগে পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) করা এক রিটের পরিপ্রেক্ষিতে জাফলংকে ইসিএ ঘোষণার নির্দেশনা দেন আদালত।

ইসিএ ঘোষণার পর জাফলং থেকে সব ধরনের বালু ও পাথর উত্তোলন নিষিদ্ধ করে প্রশাসন। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও একটি চক্র জাফলংয়ে পিয়াইন নদী থেকে বালু ও পাথর উত্তোলন করে এবং সুরমার বুকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন কার্যক্রম চালাচ্ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

সিলেটে বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড-জরিমানা

আপডেট সময় ১২:০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩