ঢাকা ০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম রাতের আঁধারে ১১ লাখ টাকার ডাকাতি, ৮ দিনেই আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ৩ ন্যাড়া মাথায় মন্দিরে হাজির বলিউড অভিনেত্রী নয়নতারা পবিপ্রবিতে প্রথমবারের মত শিক্ষার্থীদের মাঝে লেকের মাছ বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীর সীমান্ত সড়ক সংলগ্ন বড় রাংটিয়ার খাল থেকে নিখোঁজ অটো চালক মো. আরব আলী (২১) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২ অক্টোবর সোমবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরব আলী উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার মৃত আব্দুছ ছালাম এর ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, বেকারত্ব দূর করতে এবং পরিবারের ভরণ পোষণের দ্বায়িত্ব নিয়ে জীবিকার তাগিদে এইচএসসি পাশ করে আরব আলী একটি অটো রিক্সা ক্রয় করে চালাতে থাকে। এদিকে গত শনিবার রাত ৮টার দিকে আরব আলী তার ব্যাটারি চালিত অটো রিক্সাটি নিয়ে বের হয়।
এরপর তাকে খোঁজে না পাওয়ায় ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরী করে আরব আলীর পরিবার। সোমবার সকালে ওই এলাকার স্থানীয় এক কৃষক ঘাস কাটার জন্য খালের পাশে গেলে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ও আরব আলীর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার ও সনাক্ত করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল আলম ভুইয়া জানান, ডাক্তারী পরীক্ষার জন্য মরদেহ শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীণ রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:১৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩