ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম রাতের আঁধারে ১১ লাখ টাকার ডাকাতি, ৮ দিনেই আন্তজেলা ডাকাত দলের সর্দারসহ গ্রেপ্তার ৩

রেডিসনে হেলথ অ্যান্ড ওয়েলনেস এক্সপো ৫ ও ৬ অক্টোবর

চট্টগ্রাম: রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেজবান হলে ৫ ও ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘হেলথ অ্যান্ড ওয়েলনেস এক্সপো’। অ্যাপোলো, মেডিকাসহ ৩৫টি দেশি-বিদেশি হাসপাতাল, স্বাস্থ্যসেবা বিষয়ক প্রতিষ্ঠান অংশ নেবে।

বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) ও মাটি-টা দ্বিতীয়বারের মতো এ উদ্যোগ নিয়েছে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাটি-টার চেয়ারম্যান ডা. মুনাল মাহবুব বলেন, চট্টগ্রামে নিঃসন্তান দম্পতিদের নিবিড় পরামর্শের খুব বেশি আয়োজন নেই। তাই এক্সপোতে এ বিষয়ে গুরুত্ব দিচ্ছি আমরা। এ বিষয়ে চারজন বিশেষজ্ঞ আসবেন।

তিনি বলেন, সবার জন্য উন্মুক্ত এক্সপোতে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এক বছর ছাদের নিচে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিখ্যাত স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিশেষায়িত সেবা দেওয়া হবে।

এক্সপোতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পরামর্শ, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের বিষয়ভিত্তিক স্বাস্থ্য বিষয়ক কথোপকথন, পরামর্শ, বিশ্বমাত্রিক চিকিৎসা ব্যবস্থার ধরন নিয়ে যৌথ আলোচনা, নিঃসন্তান দম্পতিদের নিবিড় পরামর্শ, বাংলাদেশের চিকিৎসাসেবার মানোন্নয়নে যৌথ প্রশিক্ষণের পরামর্শ ও সুপারিশ প্রদান করা হবে।

পাশাপাশি বাংলাদেশি জনগণের বিদেশে চিকিৎসাসেবা গ্রহণকালীন বিভিন্ন জটিলতা নিরসনে যৌথ উদ্যোগের সুপারিশ করা হবে।

বেঙ্গল চেম্বারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অঙ্গনা গুহ রায় চৌধুরী মেলার উদ্দেশ্য সম্পর্কে বলেন, দুই দেশের মানুষ সুস্বাস্থ্যের সঠিক তথ্য দিতে দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাই, থাইল্যান্ড, বাংলাদেশের বিশেষজ্ঞরা আসবেন। আমাদের লক্ষ্য, যাতে সাধারণ মানুষ উপকৃত হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ

রেডিসনে হেলথ অ্যান্ড ওয়েলনেস এক্সপো ৫ ও ৬ অক্টোবর

আপডেট সময় ০১:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩