ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

যশোরে নিয়মিত নামাজ পড়ে উপহার পেলো ২৪ কিশোর

যশোরের মণিরামপুর উপজেলায় টানা ৪০ দিন তাকবীরে উলার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় চব্বিশ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। এমন অভিনব কর্মসূচির আয়োজন করেন সুন্দলপুর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ। সুন্দলপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে নিয়মিত নামাজ আদায়কারী ওই ২৪ কিশোরের মধ্যে ১০ জনকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ও ১০ জনকে গিফট বক্স প্রদান করা হয়।

শুক্রবার সন্ধ্যায় সুন্দলপুর ঈদগাহ ময়দান প্রাঙ্গণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য ও যশোর জেলা কৃষক লীগের সহ সভাপতি এস এম ইয়াকুব আলী। তিনি আনুষ্ঠানিকভাবে ওই কিশোরদের হাতে পুরস্কার বিতরণ করেন।

আয়োজক কমিটির সভাপতি মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সদস্য সিরাজুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন সুন্দলপুর বাজার মসজিদের ঈমাম মাওলানা মঞ্জুর আহম্মেদ, ঈদগাহ ময়দানের ঈমাম মাওলানা আবুল বাশার, মাওলানা আনিচুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু প্রমুখ।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, গত জুন মাস থেকে শিশু-কিশোরদের মাঝে শুরু হয় টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের প্রতিযোগিতা। সেখানে শুরুতে ৫৬ জন শিশু-কিশোর অংশ নিয়েছিল। তবে শেষ পর্যন্ত প্রথম হয়েছে ১০, দ্বিতীয় ০৫ ও তৃতীয় হয়েছে ০৯ জন। আজান হলে নির্ধারিত মসজিদে শিশু-কিশোররা নামাজে অংশ নেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

যশোরে নিয়মিত নামাজ পড়ে উপহার পেলো ২৪ কিশোর

আপডেট সময় ১১:০১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩