ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট। প্রতিবাদে মানববন্ধন

গত ২৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে ভৈরবে শিবপুরের ছনছাড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি-ঘর, এতিম খানার ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে । এ সময় সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছে । এ ঘটনার সুষ্ঠু বিচার ও হামলা কারীদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন করেছে স্থানীয় গ্রামবাসি ও ব্যবসায়ীরা। স্থানীয় ইউপি সদস্য হারুন মিয়া, রফিকুল ইসলাম, ছনছাড়া মার্কেটের মালিক লিয়াকত মিয়াসহ ব্যবসায়ী ও গ্রামবাসিরা জানায় আজ সকালে ছনছাড়া এতিমখানা মাঠে টান কৃষ্ণ নগর গ্রামের যুবকরা ফুটবল খেলা নিয়ে ছনছাড়া গ্রামের যুবকদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় টান কৃষ্ণ নগর গ্রামের যুবক রনি, সানি সহ ৮ জন আহত হয়। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে ইউপি সদস্য জামাল মিয়া ও তার ভাই গোলাপ মিয়া, বজলু মিয়ার নেতৃত্বে গ্রামের ৭/ ৮ শ লোকজন দেশীয় অস্ত্র নিয়ে প্রথমে ছনছাড়া এতিম খানা, মাদ্রাসা ভাংচুর করে। পরে তারা মার্কেটে এসে হামলা চালিয়ে দোকানপাট ভাংচুর ও ক্যাশবাক্স থেকে ব্যবসার সমুদয় টাকা পয়সা ও কয়েকটি দামী মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায় ।

এ বিষযে মুরগি ব্যবসায়ী নাঈম মিয়া জানান , আজ হাটবার তাই দোকানে ৫ শ মুরগি এনে ৩ শ মুরগি বিক্রি করে ক্যাশবাক্সে টাকা রেখেছিলাম। মুরগি বিক্রির টাকাসহ নগদ ১ লাখ টাকা এবং অবিক্রীত ২ শ মুরগি তারা লুট করে নিয়ে গেছে। যাওয়ার সময় দোকানপাট কুপিয়ে ভাঙচুর করে গেছে। এ বিষয়ে শিবপুর ইউপি সদস্য টান কৃষ নগর গ্রামের জামাল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ছনছাড়া গ্রামের লোকজন হামলা চালিয়ে তার গ্রামের রনি, সানি, মানিক মিয়া সহ অন্তত ১০ জন যুবক ও কিশোরকে মারধোর করে আহত করেছে । এ বিষযে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে । খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কেউ মামলা দায়ের করেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, লুটপাট। প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ০৩:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩