ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

কুমিল্লা বুড়িচংয়ে ডোবা থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

কুমিল্লার বুড়িচংয়ে সনজিত চন্দ্র দেবনাথ (৬৫) নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার রামপুর পোস্ট অফিস এলাকার সড়কের পাশে একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে দেবপুর ফাঁড়ি পুলিশ।

নিহত সঞ্জীত চন্দ্র দেবনাথ বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামের মৃত অধর দেবনাথের ছেলে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় অটোরিকশা নিয়ে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয় সনজিত চন্দ্র দেবনাথ।

শুক্রবার দুপুরে স্থানীয়রা রামপুর পোস্ট অফিস এলাকায় ইদ্রিস মিয়ার পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেয়। দেবপুর পুলিশ ফাঁড়ির এস আই রুহুল আমিন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

পরে পরিবারের সদস্যরা নিহতের পরিচয় নিশ্চিত করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার দিন আগে তার মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল হাসানাত জানান এ ঘটনায় বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

কুমিল্লা বুড়িচংয়ে ডোবা থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

আপডেট সময় ১২:৪০:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩