নাটোরের নলডাঙ্গায় অভিযান পরিচালনা করে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে চারজন অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা। ২৭ সেপ্টেম্বর (বৃহঃস্পতিবার ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ নুরুল হুদা দ্বয়ের নেতৃত্বে গোপন সংবাদ এর ভিক্তিতে গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের বড়গাছা ও শরকুতিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেছে র্যাব।
আটককৃত আসামিরা হলেন,
১। শ্রী বাচ্চু সরকার (৪৫),পিতা মৃত মৃন্ময় গোবিন্দ সরকার, সাং ব্রহ্মপুর হিন্দু পাড়া,
২।মোঃ রাসেল সরদার (২২) পিতা এস,এম খলিলুর রহমান,সাং শরকুতিয়া দক্ষিণ পাড়া,
৩। মোঃ নুরশাদ সরদার (৩৫)পিতা মোঃ শফিউদ্দীন সরদার, সাং শরকুতিয়া মসজিদ পাড়া,
৪। মোঃ মিঠু সরদার (২৫)পিতা মোঃ আমজাদ হোসেন, সাং শরকুতিয়া পূর্ব পাড়া সর্ব থানা নলডাঙ্গা, জেলা নাটোর।
র্যাব জানায়, তারা দীর্ঘ দিন যাবত জব্দকৃত আলামত পর্নোগ্রাফি সংরক্ষণ ও অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রয় করে আসছে বলে স্বিকার করেছে।
র্যাব-৫-সিপিসি-২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
বেল্লাল হোসেন বাবু, নাটোর: 
























