ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার বড়লেখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ১৬ ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ এমপি ফয়সলের মিরপুর মাজার আদর্শ ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত বেহাল স্বাস্থ্যসেবায় ভোগান্তিতে রাজশাহীর চারঘাটের মানুষ পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে ভারতের কড়া বার্তা মনোহরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, জানুয়ারির শুরুতে ভোট

আগামীদ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। জানুয়ারির শুরুতে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) গাজীপুরে এসব কথা বলেন তিনি। নির্বাচনে সব দলের অংশগ্রহণের আশা করছেন নির্বাচন কমিশন।

গেল বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয় কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচন হয়। এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ভোট হবে না দাবি করে সব নির্বাচন বর্জন করে বিএনপি।

২০১৯ সালের ৩০ জানুয়রি একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সে ক্ষেত্রে ২০২৩ সালের নভেম্বর থেকে পরের বছর জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে আগামী সংসদ নির্বাচন শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির।

কিন্তু বিএনপি ও তাদের সমমনা দলগুলো সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার দাবিতে অনড় অবস্থানে আছেন। অন্যদিকে সংবিধান অনুযায়ী নির্বাচনে আয়োজনে অনড় অবস্থানে আওয়ামী লীগও। ফলে সঠিক সময়ে নির্বাচন হবে কি না, তা শঙ্কা দেখা দিয়েছে। এমন অবস্থার মধ্যে তফসিল ও নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা জানান ইসি আনিছুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুম হওয়া দুই সন্তানের ছবি হাতে জিয়াউলের বাড়ির সামনে মায়ের আহাজারি

নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল, জানুয়ারির শুরুতে ভোট

আপডেট সময় ০৬:১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩