ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মীসভা আয়োজনের নির্দেশ কেন্দ্রীয় ছাত্রলীগের

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের ‘সাংগঠনিক গতিশীলতা’ বৃদ্ধির লক্ষে ১০ জন ছাত্রলীগ নেতাকে সমন্বয়ক উল্লেখ করে আগামী ১০ দিনের মধ্যে কর্মীসভা আয়োজনের নির্দেশ দিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মীসভা আয়োজনের এ নির্দেশ দেওয়া হয়।

কর্মীসভা আয়োজনের সমন্বয়ক কমিটিতে রয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি কোহিনূর আক্তার রাখি, সহ-সভাপতি মো. সুমন খলিফা, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ইউনুস, গণশিক্ষা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান লিখন, ছাত্রবৃত্তি সম্পাদক দিদার মাহমুদ আব্বাস, মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাহিদুল ইসলাম শাকিল, উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক জাহিদ হোসেন পারভেজ, উপ-অটিজম বিষয়ক সম্পাদক আনোয়ারুল কবীর দিপু, সহ-সম্পাদক আতিকুর রহমান মজুমদার।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ৬ মার্চ বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ হওয়া, সাংগঠনিক নিষ্ক্রিয়তা, শৃংখলা হীনতা, গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত থাকার কারণে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি (ইলিয়াস-মাজেদ) বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কর্মীসভা আয়োজনের নির্দেশ কেন্দ্রীয় ছাত্রলীগের

আপডেট সময় ০২:০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩