ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

যশোরে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

যশোর সদর উপজেলায় অভিযান চালিয়ে দেশিয় অস্ত্র ও মাদকসহ চার ছিনতাই কারীকে আটক করেছে যশোর ডিবি পুলিশ। রবিবার মধ্যরাতে শহরের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী তারা। আটকৃতরা হলেন, শংকরপুর এলাকার তোতা মিয়ার ছেলে আকাশ, আলতাফ হোসেন আলতুর ছেলে অনিক ওরফে অনি, আকরাম মোল্লার ছেলে রিয়াজ ও সলেমানের ছেলে জাহিদুল ইসলাম।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে তারা জানতে পারে শংকরপুর এলাকায় দেশিয় অস্ত্র ও মাদকসহ কতিপয় ছিনতাইকারী অবস্থান করছেন। এরই ভিত্তিতে তাৎক্ষনিক ডিবি যশোরের উপ-পরিদর্শক (এসআই) শাহীনুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিরুল ইসলাম, (এএসআই) কামরুল ইসলামের সমন্বয়ে একটি টিম রাত সাড়ে ১২টার দিকে, অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি তলোয়ার, একটি হাসুয়া, দুটি চাইনিজ কুড়াল, দুটি ছুরি, তিনটি বার্মিজ চাকু ও ৬০ পিস ইয়াবা উদ্ধার করে।

পুলিশ আরও জানায়, আকাশের বিরুদ্ধে ২টি হত্যা, ২টি অস্ত্র, ৩টি মাদক মামলাসহ মোট ৭টি মামলা এবং অনিকের বিরুদ্ধে ২টি হত্যা, ২টি অস্ত্র, ২টি মাদক মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

যশোরে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময় ০১:৫৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩