ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

কুমিল্লায় মাদ্রাসায় শিক্ষকের নির্যাতনে হাত ভাঙ্গার অভিযোগে গ্রেফতার শিক্ষক

কুমিল্লার দেবীদ্বারে এক মাদ্রাসা শিক্ষক (হুজুর)’র নির্যাতনে সজিব(১১) নামে এক শিশু ছাত্রের দুই হাত ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় শনিবার গভীর রাতে ভিক্টিমের মা’ মোসাঃ শরিফা আক্তার বাদী হয়ে মাদ্রাসার শিক্ষক মোঃ জাহিদ হাসানকে একমাত্র আসামী করে থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত জাহিদ হাসানকে আটক করে রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

ঘটনাটি ঘটে উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের বাগুর আল মানার ইসলামিয়া মাদ্রাসায়।

আহত ছাত্র মোঃ সজিব হোসেন(১১) ‘আল মানার ইসলামিয়া মাদ্রাসার’ নূরানী বিভাগের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। সে মুরাদনগর উপজেলার উড়িষ্যা গ্রামের সিসিলিয়া প্রবাসী আব্দুল কাদেরের পুত্র।

মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ভিক্টিম সজিব তার মাকে ফোনে বলে তার ভালো লাগছেনা বাড়ি যাবে পরে তার মা বলে তোমার চাচা গিয়ে তোমাকে দেখে আসবে।

একইদিন সন্ধ্যায় তার চাচা মাদ্রাসার দারোয়ানের নিকট জন্মনিবন্ধন ও খাবার দিয়ে আসলেও সন্ধ্যা ৭টায় ক্লাস চলাকালীন সময়ে শিক্ষকের অনুমতি ছাড়াই চাচা নিচে আসছে কিনা দেখতে যাওয়ায় ক্লাসে ফেরার পর অভিযুক্ত শিক্ষক জাহিদ হুজুর বেত এনে এলোপাতাড়ি মারধর করে দুই হাতের হাড় ভেঙ্গে দেয়। পরে মারের যন্ত্রণা সইতে না পেরে ভিক্টিম ছাত্র মাদ্রাসা থেকে বের হয়ে যায়। পরবর্তীতে একটি দম্পতির সহযোগিতায় তাকে দেবীদ্বার মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, মাদ্রাসা শিক্ষক কতৃক ছাত্রকে নির্যাতন করে হাত ভাঙ্গার অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

কুমিল্লায় মাদ্রাসায় শিক্ষকের নির্যাতনে হাত ভাঙ্গার অভিযোগে গ্রেফতার শিক্ষক

আপডেট সময় ০২:০৪:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩