ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

পাবনার মৃতপ্রায় ইছামতি নদী খনন প্রকল্প সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবি

পাবনার এক সময়ের ঐতিহ্যবাহী ইছামতি নদী যা এখন দখল- দূষণে মৃতপ্রায়,সেই ইছামতি নদীর দু’পারের অবৈধ দখলদার উচ্ছেদ ও সঠিকভাবে খনন করার দায়িত্ব সেনাবাহিনীর হাতে দিতে হবে। সেনাবাহিনীর মাধ্যমে ঢাকার হাতিঝিলের আদলে ইছামতি নদী খনন করে পাবনাকে একটি নান্দনিক শহরে পরিণত করতে হবে। “বিশ্ব নদী দিবস” উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) পাবনা জেলা শাখার আয়োজনে ২৪ সেপ্টেম্বর ইছামতি নদীর পাড়ে( পূরাণ ব্রীজ সংলগ্ন ) মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
তারা বলেন,ঠিকাদারের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ড এ কাজ করলে শতকরা ৮০ পার্সেন্ট টাকা হরিলুট হবে আর সেনাবাহিনীর মাধ্যমে ইছামতি প্রকল্প বাস্তবায়ন করলে পাবনাবাসী পূর্বের ইছমতি নদী ফিরে পাবে। তাতে পাবনা পরিণত হবে একটি নান্দনিক ও সমৃদ্ধ শহরে। তারা বলেন,একটি স্বার্থান্বেষী মহল নদীটিকে ঠিকাদারের মাধ্যমে খনন করার জন্য নানামহলে চেষ্টা তদবির করছে,এসব তদবিরকারীরা পাবনার কল্যাণ চায় না। চেটেপুটে,সরকারি টাকা হরিলুট করে পকেটস্হ করাই এসব ধান্দাবাজদের মূল লক্ষ্য।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাবনা জেলা শাখার সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হামিদ খানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন মাসুম দিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

পাবনার মৃতপ্রায় ইছামতি নদী খনন প্রকল্প সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবি

আপডেট সময় ১১:৩৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩