ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

দেশের মাটিতে নদীর জন্য বিশ্বখ্যাত চিত্রকর শাহাবুদ্দিন

ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৩:স্বাধীনতা পদক ও ফ্রান্সের নাইট খেতাবে ভূষিত চিত্রকর শাহাবুদ্দিন আহমেদ দেশের নদ-নদী রক্ষায় শৈশবকাল থেকে মমত্ববোধ জাগ্রত করার কথা বলেছেন।

শুক্রবার বিকেলে রাজধানী ঢাকায় শিশু একাডেমি প্রাঙ্গণে ২৪ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী ও প্রকৃতি রক্ষার সংগঠন ‘নোঙর’ আয়োজিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ফ্রান্সে বসবাসরত এই বিশ্বখ্যাত মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী।

তিনি বলেন, বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে নদীকে বাঁচিয়ে রাখতে হবে,আর আজকের শিশুরা নদীর প্রতি মমতা নিয়ে বেড়ে উঠলে তারা আগামীতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় যত্নবান হবে, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে পারবে।

নোঙর চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আয়োজনে সহায়ক সংস্থা বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন,তিনি বলেন, দেশ এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা থাকলেই মানুষ সত্যিকারের শিল্পী হয়ে উঠতে পারে।

সভাপতি সুমন শামস নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এবং ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে এই চিত্রাংকনের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানান।

এ দিন আয়োজক ও সমবেত শিশুরা গত ১১ সেপ্টেম্বর শিল্পী শাহাবুদ্দিনের ৭৩তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানায়। তিনিও নোঙর চেয়ারম্যান শামসের হাতে একটি স্মারক তুলে দেন।

উল্লেখ্য এ বছরের ফেব্রুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শাহাবুদ্দিন, দ্য পেইন্টার দ্য ফাইটার’ শিরোনামে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

দেশের মাটিতে নদীর জন্য বিশ্বখ্যাত চিত্রকর শাহাবুদ্দিন

আপডেট সময় ০২:৫৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩