ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

রাজধানীতে ১০ পরিবহণ চাঁদাবাজ আটক, নগদ টাকা ও মোবাইল জব্দ

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে ১০ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, রমজান (৩৬), মোঃ সাফায়েত হোসেন (২৩), মোঃ জীবন হোসেন (২৩), মোঃ সুমন (৪২), মোঃ ফারুক হোসেন (৪১), হাবিবুর রহমান (৩৫), মোঃ তামজিদ হোসেন রবিন (৩০), মোঃ ফজলুর রহমান রানা (৩৩), মোঃ মোস্তফা কামাল হাসান (৩৫) ও মোঃ শফিক (৩৬)।

আজ বুধবার দুপুরে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) আমিনুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১ টা থেকে রাত আড়াইটা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর গেন্ডারিয়া থানার সুইপার কলোনী ও ওয়ারী থানার স্বামীবাগ এলাকায় পৃথক তিনটি জায়গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ট্রাক, কভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা কালীন ১০ জন চাঁদাবাজকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, এসময় তাদের নিকট থেকে আদায়কৃত চাঁদার মধ্যে নগদ ১১ হাজার ৮ শত টাকা ও ৯ টা মোবাইল ফোন উদ্ধারমূলে জব্দ করা হয়।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি (চাঁদাবাজরা) বেশ কিছুদিন যাবৎ রাজধানীর গেন্ডারিয়া ও ওয়ারীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভন আচনের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন এবং তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

রাজধানীতে ১০ পরিবহণ চাঁদাবাজ আটক, নগদ টাকা ও মোবাইল জব্দ

আপডেট সময় ০২:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩