ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ইপিজেডের রাজস্ব কর্মকর্তা মাধব চন্দ্রের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদের অভিযোগ ঢাকা দক্ষিণ সিটিতে ফাইল আটকে ঘুষ আদায়ের অভিযোগ প্রকৌশলীদের বিরুদ্ধে অভিযোগের কেন্দ্রে প্রধান প্রকৌশলী আবদুল আউয়াল বিআইডব্লিউটিএ চিলমারী শাখার সহকারী পোর্ট অফিসারের বিরুদ্ধে সরকারি সম্পদ নষ্ট ও দুর্নীতির অভিযোগ বেতন-ভাতা তুলছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম চসিক সচিবের কণ্ঠ নকল করে অডিও ছড়ানোর অভিযোগ অটোরিকশার আড়ালে গড়ে উঠেছে রাজনীতি ও কালো টাকার সাম্রাজ্য হাসান শওকতের হাতে ‘আলাদিনের চেরাগ রাজউকের ইমারত পরিদর্শক পিয়ালের বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগ সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী লস্কর ১৪ বছর পর কেরাণীগঞ্জে আটক

নারী ও শিশু নির্যাতন মামলায় ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুল লস্করকে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব বলছে, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ বাবুল লস্কর (৪২)। সে ঝিনাইদহ জেলার সদর থানার বদনপুর গ্রামের আঃ ছাত্তার লস্করের পুত্র।

আজ দুপুরে র‌্যাব-১০ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ ও র‌্যাব-৬ এর যৌথ পৃথক দল গতকাল রোববার বিকেলে রাজধানী ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায় একটি সাড়াশি অভিযান চালায়।

তিনি আরো জানান, অভিযানকালে র‌্যাব সদস্যরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ঝিনাইদহ মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং দীর্ঘ ১৪ বছর যাবৎ পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ বাবুল লস্কর (৪২)কে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি বাবুল লস্কর ওই
মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে অকপটে স্বীকার করেছে। সে মামলা দায়েরের পর থেকে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল।

তাকে জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ইপিজেডের রাজস্ব কর্মকর্তা মাধব চন্দ্রের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল অবৈধ সম্পদের অভিযোগ

নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী লস্কর ১৪ বছর পর কেরাণীগঞ্জে আটক

আপডেট সময় ১১:২১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩