ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহিদকে  ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

গলাচিপায় ফরিদা বেগমের বসতঘর আগুনে পুড়ে ছাই, নিঃস্ব পরিবার

পটুয়াখালীর গলাচিপায় ফরিদা বেগমের তিলে তিলে গড়া স্বপ্নের বসতঘর আগুনে পুড়ে ছাই। এতে নিঃস্ব হয়ে গেছে ফরিদা বেগমের পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া গ্রামের ১নং ওয়ার্ড আদম পোল সংলগ্ন মন্নান হাওলাদারের মেয়ে ফরিদা বেগমের বাড়িতে। স্থানীয় সূত্রে ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায় সোমবার ১৮ সেপ্টেম্বর ভোর ৪ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ফরিদা বেগমের ঘরে আগুন লাগে।

আর এতে পুড়ে ছাই হয়ে যায় তার ঘরটি। এ বিষয়ে ফরিদা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, কত কষ্ট করে তিলে তিলে তৈরি করেছি এই ঘরটি। কত স্বপ্ন ছিল আমার। কিন্তু আগুন আমার সবকিছু শেষ করে দিলো। রাতে হঠাৎ দেখি আগুণ আর তীব্র গরমে ঘরে থেকে বাহিরে বের হয়ে আসি।

মুহুর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার কিছুই বাকি নাই। কোন কিছু রক্ষা করতে পারি নাই। আমি পথে বসে গেলাম। থাকার মত আর কোন জায়গা আমার রইল না। এ বিষয়ে ফরিদা বেগমের বাবা মন্নান হাওলাদার বলেন, আমার মেয়ের শেষ সম্বল ছিল ঘরটি। কয়েকমাস আগে উঠিয়েছিল ঘরটি।

কিন্তু আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমার মেয়েটা আবার নতুন করে তার সংসার গোছাতে পারবে। এ বিষয়ে গোলখালী ইউনিয়নের চেয়ারমান মো. নাসির উদ্দিন বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। ফরিদা বেগমের পরিবারটি অসহায় হয়ে গেছে। আমরা তাকে সর্বাত্মক সহায়তা করার চেষ্টা করব

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

গলাচিপায় ফরিদা বেগমের বসতঘর আগুনে পুড়ে ছাই, নিঃস্ব পরিবার

আপডেট সময় ০৮:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩