ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহিদকে  ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

তাহিরপুরে নৌ ধর্মঘট প্রত্যাহার শ্রমীকদের মুখে হাসির ঝিলিক

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পাটলাই নদীতে টোলের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় তিন শুল্ক স্টেশন বড়ছড়া, চারাগাঁও ও বাগলির চুনাপাথর ও কয়লা আমদানিকারক সমিতির ডাকা নৌ ধর্মঘট প্রত্যাহার করে নিলেন ব্যাবসায়ীরা

সোমবার (১৮ সেপ্টেম্বর) এই তিন শুল্ক স্টেশন থেকে নদীপথে কয়লা ও চুনাপাথর পরিবহন শুরু হয়েছে। এর আগে রোববার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের বৈঠকে নদীতে অতিরিক্ত টাকা আদায় বন্ধের আশ্বাস পেয়ে নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়।

জানা যায়, গত ১০ সেপ্টেম্বর দুপুর থেকে কয়লা ও চুনাপাথর বিক্রয় এবং পাটলাই নদীপথে পরিবহন বন্ধ রাখেন দেশের উত্তর-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শুল্ক স্টেশন বড়ছড়া, চারাগাঁও ও বাগলির আমদানিকারকরা। সুনামগঞ্জের এসব শুল্ক স্টেশনের প্রায় ৭০০ আমদানিকারক পাটলাই নদী দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে চুনাপাথর ও কয়লা পাঠান। ব্যবসায়ীদের অভিযোগ, তাহিরপুরে পাটলাই নদীতে বিআইডব্লিউটিএ’র নামে নৌকা প্রতি ১০ থেকে ২০ হাজার টাকাও আদায় করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই রশিদ দেওয়া হয় না বলেও অভিযোগ আছে। এ কারণে এই শুল্ক স্টেশনের ক্রেতা কমে যাচ্ছে, নৌযানও এই পথ দিয়ে কম আসছে। এ অবস্থায় অনির্দিষ্টকালের জন্য মালামাল বিক্রি ও পরিবহন বন্ধ রেখেছিলেন ব্যবসায়ীরা।

নৌ ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির সচিব রাজেশ তালুকদার। তিনি বলেন, আজ থেকে ক্যারিং চলছে। ধর্মঘট প্রত্যাহার করায় শ্রমিকরা আবার কাজের সুযোগ পেয়েছেন। আবারো প্রানচঞ্চলতা ফিরে আসবে সবার মাঝে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএ‘র সহকারী পরিচালক সুব্রত রায় বলেন, নদীতে বিআইডব্লিউটিএ’র একটা রেট আছে। সেই অনুযায়ী টোল আদায় করা হবে। কারণ, এখানে ইজারা দেওয়া আছে। আমাদের ইজারাদারদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, টোল আদায়ের সাথে সাথে স্লিপ দিতে হবে। এর বাইরে কোনো অনিয়ম হবে না। কেউ নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা আদায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

তাহিরপুরে নৌ ধর্মঘট প্রত্যাহার শ্রমীকদের মুখে হাসির ঝিলিক

আপডেট সময় ০৪:৩০:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩