ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ ফুয়াদ হাসান আকন্দের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচারের প্রকৃত সত্য প্রকাশ হোলিস্টিক হোম বিল্ডার্সের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ পুনর্গঠন স্থগিত রাজউকের ১,৪১৩ প্লট নিয়ে তদন্ত, স্থগিত ১,০৭৪টির কার্যক্রম ‘বিরিয়ানির ভাগ’ দিতে নারাজ বিএনপি: রাশেদ খাঁন দুই বছর লভ্যাংশ নেই মার্কেন্টাইল ব্যাংকে, ব্যাংকের টাকায় বিদেশ ঘুরছেন এমডি মতিউল হাসান চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব ঢাকা সাংবাদিক সমবায় সমিতি সভাপতি রানা, সম্পাদক বারী, যুগ্ম সম্পাদক কামাল নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী

অর্থের বিনিময় মিলবে টুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্ট

ইলন মাস্ক মানেই নিত্য নতুন ব্যবসায়িক ধারণা। সেটা টুইটার কিনে আবারও প্রমাণ দিলেন তিনি। কেনার পর টুইটারের আমূল পরিবর্তন আনছেন এই ধনকুবের। টুইটের শব্দের সীমা বাড়ানোর পর, এবার আরও এক নতুন সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি।

দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভেরিফায়েড টুইটার ব্লু অ্যাকাউন্ট পেতে, টাকা দিতে হবে ব্যবহারকারীদের। টুইটার ব্লু হলো একটি বিশেষ সাবস্ক্রিপশন। এ জন্য মাসে ৪.৯৯ ডলার খরচ করতে হবে। এরফলে অতিরিক্ত কিছু ফিচার্স আনলক হয়ে যাবে। ইলনের আগে থেকেই টুইটার ব্লু রয়েছে। এই টুইটার ব্লু-এর মাধ্যমে ব্যবহারকারীদের ভেরিফিকেশনও করা হয়।

প্রতিবেদন অনুসারে, টুইটার ব্লু সাবস্ক্রিপশনের জন্য ১৯.৯৯ ডলার চার্জ করার পরিকল্পনা রয়েছে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ইতিমধ্যেই ভেরিফায়েড ব্যবহারকারীদের প্ল্যানে সাবস্ক্রাইব করার জন্য ৯০ দিন সময় রয়েছে।  না করলেই নীল টিক চিহ্নটি হারিয়ে যাবে। আগামী ৭ নভেম্বর নাগাদ এটি চালু হতে পারে।

এদিকে টুইটারের ব্লু সাবস্ক্রিপশনটি প্রায় এক বছর আগে চালু করা হয়েছিল। এই সাবস্ক্রিপশন থাকলে টুইটারে বিভিন্ন পাবলিশার্সের অ্যাড ছাড়া আর্টিকেল পড়া যায়। এছাড়াও অ্যাপটিতে অন্যান্য নানা পরিবর্তন করা হয়েছে। ভিন্ন রঙের হোম স্ক্রিন আইকন থাকে। ইলন মাস্ক চাইছেন সংস্থার সামগ্রিক আয়ের অর্ধেকই যেনো এই সাবস্ক্রিপশন থেকে আসে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তেজগাঁও রেলস্টেশন ও কারওয়ান বাজারে ৩০০ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ

অর্থের বিনিময় মিলবে টুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্ট

আপডেট সময় ০৫:১৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২