জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে দীর্ঘদিন পলাতক থাকা মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আনারুলকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-০৫৷
আজ সোমবার দুপুর ১২টার দিকে আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন যারা, জয়পুরহাট সদর চকশ্যাম গ্রামের -ওহাব আলীর ছেলে মোঃ আনারুল ইসলাম (২৫)।
মামলার বিবরণে সূত্রে জানা গিয়েছে যে, ২০২১ সালের ৫ মার্চ রাত ১০টার দিকে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকার হানিফ বাস কাউন্টারের সামনে অভিযান চালায় পুলিশ। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আনারুল পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশী করে (৮০বোতল) ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।
এর পর ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক আনারুলকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। মামলার রায় হওয়ার পর থেকেই র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস দল আসামী আনারুলকে গ্রেফতারের জন্য গোয়েন্দা সংস্থার নজরদারি বৃদ্ধি করে এবং গোপন খবরের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে (১৭ সেপ্টেম্বর) পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকা থেকে আনারুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ 



















