ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহিদকে  ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

বেশি দামে আলু বিক্রি করায় ব্যবসায়ীর ৪ হাজার টাকা জরিমানা

আলুর দাম নিয়ন্ত্রণে কুড়িগ্রামে বাজার ও হিমাগার তদারকি শুরু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুড়িগ্রাম জেলা কার্যালয়। রবিবার (১৭ সেপ্টেম্বর) শহরের জিয়া বাজারে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীকে জরিমানা ও আরেক ব্যবসায়ীকে হিমাগার থেকে দৈনিক ১০০ বস্তা আলু বাজারে বিক্রির নির্দেশ দেয় বাজার তদারকি দল।

অধিদফতরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় বাজার তদারকি দল রবিবার দুপুরে শহরের জিয়া বাজারসহ চারটি হিমাগারে অভিযান চালায়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে আলু বিক্রি করায় জিয়া বাজারের তাজুল আলু ঘরের মালিক তাজুল ইসলামকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, একই বাজারের আরেক ব্যবসায়ী মকবুল মিয়া হিমাগারে এক হাজার বস্তা আলু সংরক্ষণ করেও তা তুলছেন না, এমন তথ্যে ওই ব্যবসায়ীকে তাৎক্ষণিক ২০০ বস্তা আলু উত্তোলনসহ দৈনিক ১০০ বস্তা করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘হিমাগারগুলো থেকে আমরা ব্যবসায়ী ও কৃষক প্রতি আলু সংরক্ষণের তথ্য চেয়েছি। প্রাপ্ত তথ্য অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা শাহীন আহমেদ, সদর থানার পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ, চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি অলক সরকারসহ পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বেশি দামে আলু বিক্রি করায় ব্যবসায়ীর ৪ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৩:৩৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩