ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহিদকে  ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

মাদারীপুর জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন তাহমিনা আফরোজ।

মাদারীপুর জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসাবে নির্বাচিত হলেন শিবচর উপজেলার সুলতান খান কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তাহমিনা আফরোজ । তার এই কৃতিত্বের জন্য জেলা ও উপজেলার শিক্ষক মহল, ছাত্র/ছাত্রীসহ অভিভাবকগণ আনন্দে আত্মহারা হয়ে পড়েছে।

তিনি জাতীয় শিক্ষা পদক ২০২৩ এ অংশগ্রহণ করেন। চুড়ান্ত ফলাফলে গত ৭ সেপ্টেম্বর শিবচর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়। পরে মাদারীপুর জেলায় অংশগ্রহণ করে সেখানেও তিনি জেলার ৫ টি উপজেলাকে কাটিয়ে মাদারীপুর জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হিসাবে নির্বাচিত হন।

রবিবার (১৭ সেপ্টেম্বর) জেলা শিক্ষক-শিক্ষিকা,কর্মকর্তা- কর্মচারী ,ব্যাক্তি ও ব্যাক্তি প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় শিক্ষক সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান শিক্ষক নেতারা।

এ বিষয়ে শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন্সী রুহুল আসলাম জানান, তাহমিনা ম্যাডাম একজন ভাল মনের মানুষ। তার কর্মদক্ষাতা ও পাঠ দানের বিষয়ে ভীষন আন্তরিক। বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো ভাল বাসেন এবং অনেক শিক্ষর্থী তাকে মা বলে ডাকেন। তিনি জেলায় শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত।

সুলতান খান কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উন নাহার বলেন, আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষকদের মধ্যে তিনি ব্যতিক্রম, লেখাপড়ার মান উন্নয়নে তিনি সবসময় শিশুদের অতি আপন করে তার স্নেহ মায়া মমতা দিয়ে বুঝিয়ে পাঠদান করেন। তার এই সফলতায় শুধু আমাদের বিদ্যালয়ের সুনাম নয়, সকল শিক্ষকদের অনুপ্রেরণা জোগাবে।

কৃতিত্বের বিষয়ে জানতে চাইলে শিক্ষিকা তাহমিনা আফরোজ জানান, আমার এতোদূর এগিয়ে যাওয়া পিছনে উপজেলা শিক্ষা কর্মকর্তা, আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকগণের বিশেষ অবদান রয়েছে। আমি সকলের ভালবাসা ও দোয়া নিয়ে সততা ও নিষ্ঠার সাথে সফল শিক্ষক হিসাবে শিশুদের পাশে থেকে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদার রাখতে চাই। এর জন্য অভিভাবক, শিক্ষক মহল সহ সকলের কাছে দোয়া কামনা করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মাদারীপুর জেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন তাহমিনা আফরোজ।

আপডেট সময় ০৩:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩