ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহিদকে  ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

দেওয়ানগঞ্জে গরুর দুধে পানি; বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জে গরুর দুধে পানি মেশানোর দায়ে এক দুধ বিক্রেতাকে দশহাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকালে পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদের পাশে অভিযান পরিচালনা করে এই দন্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান।

এ সময় দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক হারুনুর রশীদ হারুন ও পুলিশ সদস্যরা তার সাথে ছিলেন। দণ্ড প্রাপ্ত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের খড়মা গ্রামের মৃত তফর উদ্দিনের ছেলে লাল মিয়া।

জানা গেছে , স্থানীয়দের দেওয়া সংবাদ ও মডেল থানা পুলিশের তথ্যের ভিত্তিতে রোববার সকালে পৌর শহরের মুক্তিযোদ্ধা সংসদের পাশের এক বাড়ীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদলত। এ সময় দুধ বিক্রেতা লাল মিয়াকে দুধে পানি মেশানোর সময় হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ (ক) ৪১ ধারায় দুধ বিক্রেতা লাল মিয়াকে দশহাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালত।

পরে, অভিযুক্ত দুধ বিক্রেতা লাল মিয়ার কাছ থেকে জরিমানার দশহাজার টাকা আদায় করে ও ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান বলেন, অভিযুক্ত দুধ বিক্রেতা লাল মিয়া দুধের দশ লিটার গ্যালনের প্রতিটিতে দেড় থেকে দুই লিটার পানি মেশানোর কথা স্বীকার করেছেন।

পরে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানার টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

দেওয়ানগঞ্জে গরুর দুধে পানি; বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৫:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩