ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনার তালতলীতে ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এআই ক্যামেরার নজরদারিতে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা, জরিমানা ১৫ লাখ ৫১ হাজার পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার  ফুলবাড়ীতে যুব প্রতিনিধিত্ব ও নারী-শিশুবান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা মহেশখালীতে তাজিয়াকাটা ঘাটের পাম্প বন্ধ করল উপজেলা প্রশাসন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলা : ওয়ারেন্টভুক্ত প্রধান আসামী জঙ্গি মাসুদ বসুন্ধরায় আটক

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলায় ওয়ারেন্টভুক্ত ১ নং পলাতক আসামী এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজিবি)”র সক্রিয় একজন সদস্য মাসুদকে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

এটিইউ পুলিশ বলছে, গ্রেফতারকৃত জঙ্গির নাম মোঃ মাসুদ আহমেদ শাকিল ওরফে সুমন (৪৫)।
সে ঝালকাঠি জেলার নলছিটি থানার রায়পাশা গ্রামের মৃত নুরুল আলমের পুত্র।

জানা গেছে, তত্বাবধায়ক সরকারের আমলে ২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সিলেটে আওয়ামীলীগের নির্বাচনী জনসভার দিন বোমা হামলা করে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা এবং চেষ্টা মামলায় জঙ্গি মাসুদ সিলেটে ২৩ বছর ধরে বিচারাধীন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ১নং আসামী তিনি।

আজ রাত সোয়া ৯ টায় এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) সহকারি পুলিশ সুপার (মিডিয়া) ওয়াহিদা পারভীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)’র একটি চৌকস দল আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজধানীর বসুন্ধরা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজিবি)’র সদস্য এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মাসুদ আহমেদ শাকিল ওরফে সুমন (৪৫)কে
গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি জানান, গ্রেফতারকৃত মোঃ মাসুদ আহমেদ শাকিল ওরফে সুমন ব্যবসার ফাঁকে ফাঁকে তাবলিগ জামায়াতের সাথে যুক্ত হয়। ২০০০ সালে এহতেশাম নামের একজনের সাথে শাকিলের পরিচয় হয়। এহতেশামের মাধ্যমে তার পরিচয় হয় ডাঃ আরিফ আহমেদ রিফা ও আবু ওবায়দার সাথে, যারা সকলেই হরকাতুল জিহাদ আল ইসলামী সংগঠন (হুজিবি) এর সক্রিয় সদস্য ছিল। হুজিবি’র এই সদস্যরা সিলেটের সুরমা ভ্যালি হোটেলে প্রায়শই অবস্থান করে নাশকতার পরিকল্পনা করত।

এএসপি ওয়াহিদা পারভীন জানান, হুজিবির এই সদস্যরা তত্বাবধায়ক সরকারের আমলে ২০০১ সালের ২৬ সেপ্টেম্বর সিলেটে আওয়ামীলীগের নির্বাচনী জনসভার দিন বোমা হামলা করে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করে। কিন্তু হামলার আগের দিন ২৫ সেপ্টেম্বর রাতে জনসভাস্থল আলিয়া মাদ্রাসা মাঠের পার্শ্ববর্তী ফাজিল চিশতে এলাকায় ডাঃ আরিফ আহমদ রিফার বাসায় বোমা তৈরী ও হস্তান্তর করতে গিয়ে বিস্ফোরণে দুই জঙ্গি নিহত হয়। আহত অবস্থায় ঘটনাস্থল থেকে হুজিবি’র সক্রিয় সদস্য মাসুদ আহমেদ শাকিল ওরফে সুমন ও আবু ওবায়দা ওরফে হারুনকে জনতা ধরে পুলিশে সোপর্দ করে।

এটিইউ পুলিশের এ কর্মকর্তা জানান, আটক জঙ্গি সদস্য মাসুদ আহমেদ শাকিল ওরফে সুমনকে ১ নং আসামী করে মোট ৫ জনের বিরুদ্ধে সিলেট মহানগরীর কোতয়ালী থানায় বিস্ফোরক দ্রব্য আইন মামলা দায়ের করা হয়। ২০০১ সালের ২ অক্টোবর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট গ্রেফতারকৃত মোঃ মাসুদ আহমেদ শাকিল ১৬৪ ধারার জবানবন্দিতে ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

ওয়াহিদা পারভীন জানান, গ্রেফতারকৃত মোঃ মাসুদ আহমেদ শাকিল জামিনে গিয়ে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে পলাতক ছিল। এন্টি টেররিজম ইউনিট গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারীর মাধ্যমে তার অবস্থান সনাক্ত করে তাকে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তার বিরুদ্ধে প্রয়োজনীয় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান এটিইউ পুলিশের এ কর্মকর্তা ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনার তালতলীতে ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলা : ওয়ারেন্টভুক্ত প্রধান আসামী জঙ্গি মাসুদ বসুন্ধরায় আটক

আপডেট সময় ১১:০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩