ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রেমিকা হত্যা মামলায় প্রেমিকের ফাঁসি

জয়পুরহাটে কিশোরী রূপালী (১৬) হত্যা মামলায় প্রেমিক সাজাদুল ইসলামের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

মৃতদণ্ডপ্রাপ্ত আসামী সাজাদুল ইসলাম আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী পশ্চিমপাড়া গ্রামের সাহাদুলের ছেলে ।

মামলার সংক্ষিপ্ত বিবরণে সূত্রে জানা গেছে, জয়পুরহাটে আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের আব্দুল জলিলের সঙ্গে আসামী সাজাদুলের সরকারি লীজকৃত ৪ একর খাস জমি নিয়ে শত্রুতা চলে আসছিল। সেসময় সাজাদুল কৌশলে জলিলের মেয়ে রূপালীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সে সময় বিয়ের বিষয় নিয়ে ওই মেয়ের সঙ্গে সাজাদুলের ঝগড়া-বিবাদ হয়।

এরপর ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে আসামী রূপালীকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তুলশীগঙ্গা নদীর পাড়ে হাত-পা বেঁধে মারধর করে হত্যা করে। এসময় আলামত লুকানোর জন্য তিনি কেরোসিন দিয়ে লাশটি আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করে পালিয়ে যান। পরের দিন সকালে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে রূপালীর লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একই বছরের ৫ মে আক্কেলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে বিচারক আজ এ রায় দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

প্রেমিকা হত্যা মামলায় প্রেমিকের ফাঁসি

আপডেট সময় ০৮:৪০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩