ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ অনুষ্ঠিত শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ বরগুনার তালতলীতে ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এআই ক্যামেরার নজরদারিতে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা, জরিমানা ১৫ লাখ ৫১ হাজার পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার 

শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের নির্মানাধীন ভবনের রড চুরি করে বিক্রয় করার অভিযোগ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাঞ্জু মিয়ার বিরুদ্ধে বিদ্যালয়ের নির্মানাধীন ভবনের রড চুরি করে বিক্রয় করার অভিযোগ উঠেছে। এ সময় একটি ইঞ্জিন চালিত নৌকা সহ ২০০কেজি রড আটক করে স্থানীয়রা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাঞ্জু মিয়া বিদ্যালয়ের নির্মানাধীন ভবনের রড চুরি করে বিক্রিয় করার পর টের পেয়ে স্থানীয়রা পার্শ্ববর্তী মুজরাই গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে একটি ভাংগারি ব্যবসায়ী নৌকা আটক করে ২০০কেজি রড উদ্ধার করে। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে ছোট একটি ইঞ্জিনচালিত নৌকা দিয়ে পালিয়ে যায় বিদ্যালয়ের শিক্ষক সাঞ্জু মিয়া।
তবে এ বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত সাঞ্জু মিয়া জানান আমি রড বিক্রি করিনি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আমি পাটলাই নদীতে বিভিন্ন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি বলে স্থানীয় ইউপি সদস্য সাজিনুর মিয়া এ ষড়যন্ত্র করেছে।

স্থানীয়রা জানায়, বুধবার ভোররাতে মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঞ্জু মিয়া এক ভাংগারি ব্যবসায়ীর কাছে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের রড বিক্রি করছে এমন সংবাদ পেয়ে গ্রামের কয়েকজন যুবক পার্শ্ববর্তী মুজরাই গ্রাম সংলগ্ন পাটলাই নদীর পার হতে ভাংগারি ব্যবসায়ীর নৌকা আটক করে ২০০কেজি রড উদ্ধার করে। ওই সময় বিদ্যালয়ের শিক্ষক সাঞ্জু মিয়া একটি ছোট সাদা ছইয়াযুক্ত ইঞ্জিনচালিত নৌকা দিয়ে পালিয়ে যায়। তারা জানান, এর পূর্বেও উক্ত বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের বিভিন্ন সময় রড, সিমেন্টসহ বিভিন্ন সরঞ্জামাদি চুরি হয়েছে।

এ বিষয়ে ভাংগারি ব্যবসায়ী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের রফিকুল ইসলাম বলেন, আমরা যাওয়ার পথে আমাদের আটকিয়ে আমাদের কাছে সাঞ্জু মাস্টার রড গুলো ৮হাজার টাকায় বিক্রি করে। রড কিনার পর যাওয়ার পথে গ্রামের লোকজন আমাদের নৌকা আটক করে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সাজিনুর মিয়া জানান, আমাদের বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের বিভিন্ন সময় রড, সিমেন্ট চুরি হয়ে হয়েছে এর সাথে বিদ্যালয়ের শিক্ষক সাঞ্জু মিয়া জড়িত আছে তার অনেক প্রমাণ আছে। বুধবার ভোরে এক ভাংগারি ব্যবসায়ীর কাছে ৪০টাকা কেজি ধরে ২০০কেজি রড বিক্রির সময় গ্রামের লোকজন টের পেয়ে রডসহ ভাংগারি ব্যবসায়ীর নৌকা আটক করে রড গুলো উদ্ধার করে। এ সময় সাঞ্জু মিয়া ছোট একটি ইঞ্জিনচালিত নৌকা দিয়ে পালিয়ে যায়। বিষয়টি আমাকে জানালে আমি ঘটনাস্থলে এসে বিদ্যালয়ের সভাপতিসহ বিভিন্ন জনকে বিষয়টি অবগত করি। এর কিছুক্ষণ পর সাঞ্জু মাস্টার লোকজন নিয়ে আসছে রডগুলো চিনিয়ে নিতে, কিন্তু গ্রামবাসী নিতে দেয়নি।

এবিষয়ে মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম বলেন, রড চুরি করে বিক্রি করার বিষয়টি মেম্বার-সহ এলাকাবাসী আমাকে জানালে আমি সরজমিনে যাই। গিয়ে দেখি এটা দামাচাপা দেয়ার কোনো সুযোগ নেই। সে (সাঞ্জু মিয়া) নিজেই গিয়ে ভাঙ্গারি ব্যবসায়ীর নৌকায় গিয়ে রডগুলা বিক্রি করে। এখানে এক হাজার মানুষের সাক্ষী এবং একটি ভিডিও ফুটেজ আছে। ভিডিওটাই প্রমাণ করে যে উনি এটার সাথে জড়িত।

এ বিষয়ে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কন্ট্রাক্টর হামিদ মিয়া বলেন, বিভিন্ন সময়ে আমার রড সিমেন্ট, বালু পাথর চুরি হয়ে যায়। এপর্যন্ত প্রায় ২টন রড চুরি হয়েছে। আজ হাতেনাতে গ্রামবাসী ধরেছে। আমি এ বিষয়ে আইনানুগ ভাবে যা যা করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। বিভিন্ন সময়ে মালামাল চুরি হওয়ায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের রড বিক্রি হয়েছে শুনেছি, এ ব্যাপারে নির্মাণ কাজের দায়িত্বশীলগন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

তবে এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা এঁর সরকারি মুঠোফোনে একাধিকবার ফোন করলেও উনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের নির্মানাধীন ভবনের রড চুরি করে বিক্রয় করার অভিযোগ

আপডেট সময় ১১:১৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩