ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ অনুষ্ঠিত শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ বরগুনার তালতলীতে ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এআই ক্যামেরার নজরদারিতে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা, জরিমানা ১৫ লাখ ৫১ হাজার পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুমিল্লার দেবিদ্বার থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭ মাদক কারবারী ও মাদক সেবী গ্রেফতার 

পেশাদারিত্ব ও শুদ্ধতার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম যথাযথ পেশাদারিত্ব ও শুদ্ধতার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি আজ বুধবার (১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে পুলিশ সদস্যদেরকে শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ব্যারিস্টার মোঃ হারুন-অর-রশিদ সভাপতিত্ব করেন।

এ সময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলামসহ অতিরিক্ত আইজিপিগণ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খঃ মহিদ উদ্দিন এবং ট্যুরিস্ট পুলিশের এসআই (নিরস্র) আকরাম হোসেন।

আইজিপি বলেন, শুদ্ধাচার একটি সমষ্টিগত বিষয়। আমরা যারা সরকারি দায়িত্বে নিয়োজিত আছি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। আবার সততাও বজায় রাখতে হবে।

শুদ্ধাচার পুরস্কারে ভূষিতদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, আপনারা প্রত্যেকে নিজ নিজ ইউনিটে শুদ্ধাচারের প্রতিনিধি হয়ে দায়িত্ব পালন করবেন। যাতে আপনাদের দেখে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে উজ্জীবিত হয়।

তিনি বলেন, আজকে আমরা যাদেরকে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করেছি তার চেয়ে অনেক বেশি সংখ্যক পুলিশ সদস্য তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে শুদ্ধাচারের চর্চা করে থাকেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত জঙ্গিবাদ-সন্ত্রাসবাদমুক্ত বাংলাদেশ গড়ার জন্য পুলিশের সকল ইউনিটের সদস্যরা একসাথে কাজ করেছেন বলেই দেশে একটি স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় ছিল। ফলে দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইছে। দেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরোধ্য গতিতে।

আইজিপি শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। শুদ্ধাচার পুরস্কার হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থ বছরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ২১৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে দুই জন ডিআইজি, এক জন লে. কর্ণেল, এক জন অতিরিক্ত ডিআইজি, ১৫ জন পুলিশ সুপার, ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপার, ১০ জন সহকারী পুলিশ সুপার, ২১ জন পুলিশ পরিদর্শক, ৩৭ জন সাব ইন্সপেক্টর, চার জন সার্জেন্ট, ১৯ জন সহকারী সাব ইন্সপেক্টর, পাঁচ জন নায়েক, ৭৮ জন কনস্টবল, একজন সিপাহী এবং ১০ জন সিভিল স্টাফ রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত

পেশাদারিত্ব ও শুদ্ধতার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান আইজিপি

আপডেট সময় ১১:০০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩