ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

কুমিল্লার লালমাই পাহাড়ে একটি মর্টার শেলের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ

কুমিল্লার লালমাই পাহাড়ে পড়ে থাকা মর্টার শেলের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর এলাকায় মর্টার শেলটি দেখতে পায় স্থানীয়রা।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় লালমাই পাহাড়ে অনেক যুদ্ধ সংগঠিত হয়। ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি ওই সময়ের। এটি অবিস্ফোরিত দেখা যাচ্ছে। সোমবার লালমাই পাহাড়ে ভারি বৃষ্টিপাত হয়। এতে বড় ধর্মপুর এলাকায় পাহাড়ে মাটি সরে গিয়ে মর্টার শেলটি দৃশ্যমান হয়।

তিনি আরও জানায়, মঙ্গলবার সকালে স্থানীয়রা মর্টার শেলটি দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে চারপাশ ঘিরে রাখে।

ঢাকায় বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এলে মর্টার শেলটি উদ্ধার করে বিস্ফোরণ ঘটানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

কুমিল্লার লালমাই পাহাড়ে একটি মর্টার শেলের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ

আপডেট সময় ০৫:৩৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩