ঢাকা ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বামী নেই, শরীরে ক্যানসার; আগুনে শেষ সম্বল হারিয়ে দিশেহারা নাসিমা শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী নিষেধাজ্ঞার বিতর্কের মধ্যেই দুবাইয়ে একসঙ্গে নাচলেন হানি সিং-আতিফ টেস্টে লজ্জার রেকর্ড, ইনিংস ব্যবধানে ৫০তম হার বাংলাদেশের রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণে ১৫ শীর্ষ সন্ত্রাসী প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত জিয়াউল আহসানের মামলায় আজ প্রসিকিউশনের সমাপনী যুক্তিতর্ক তেইশ বছরে চাকরির ৯ বছরই ছুটিতে: তারপরও পেলেন ঢাকায় পদায়ন সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

মৌলভীবাজার জজকোর্ট প্রাঙ্গনে বঙ্গবন্ধুর স্মরণে ম্যূরাল স্থাপন

মৌলভীবাজার জজকোর্ট প্রাঙ্গণে “এক আঙ্গুলের ইশারায়” নামকরনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যূরাল ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফায়জুল কবীরের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর বিকেলে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ স্মরণে এটি উদ্বোধন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ বিচারক মুহম্মদ আলী আহসান, বিচারক আফিয়া বেগম, জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী খোদেজা খাতুন।

বিজ্ঞ বিচারক, পাবলিক প্রসিকিউটর ও জেলার আইনজীবী বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। যে স্থানে ১৯৭১ সালে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে মৌলভীবাজারকে হানাদার মুক্ত ঘোষনা করেছেন মুক্তিযোদ্ধারা, সেই স্থানে জেলা পরিষদের অর্থায়নে ম্যূরালটি স্থাপন করা হয়েছে। আইনমন্ত্রী বলেন, এই ম্যূরালটি দেখে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানবে এবং দেশপ্রেমে উদ্ধুদ্ধ হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বামী নেই, শরীরে ক্যানসার; আগুনে শেষ সম্বল হারিয়ে দিশেহারা নাসিমা

মৌলভীবাজার জজকোর্ট প্রাঙ্গনে বঙ্গবন্ধুর স্মরণে ম্যূরাল স্থাপন

আপডেট সময় ০৫:১৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২