ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

প্রধানমন্ত্রী-চা শ্রমিকদের মতবিনিময় সভা আগামী ৩ সেপ্টেম্বর

দেশের চা শ্রমিকদের সঙ্গে আগামী ৩ সেপ্টেম্বর রোজ শনিবার বিকেলে মৌলভীবাজার পাত্রখলা চা বাগানসহ ৪টি স্থানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর দুপুর ১ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চা শ্রমিকদের সাথে ভিডিও কনফারেন্স প্রোগ্রাম সম্পর্কিত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকরিয়া, জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, জেলা সিভিল সার্জন চৌধুরী ডা: জালাল উদ্দিন আহমেদ মুরশেদ, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান সহ অন্যান্যরা।

গত ২৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা বাগান মালিকদের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর শ্রমিকদের নূন্যতম মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়। সব কিছু আলোচনা করে যা হয়েছে সেটা হচ্ছে, শ্রমিকদের পক্ষে প্রধানমন্ত্রী দৈনিক মজুরি নির্ধারণ করে দিয়েছেন ১৭০ টাকা। মজুরি বাড়ানো ঘোষণার পর দিন গত রোববার কয়েকটি বাগান ও সোমবার সকাল থেকে সবকটি চা বাগানের শ্রমিকরা কাজে যোগ দিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে গত ৯ আগস্ট থেকে টানা ১৯ দিন ধর্মঘট পালন করেন চা শ্রমিকরা। অনুষ্ঠানে চা বাগান কর্তৃপক্ষ, চা শ্রমিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

প্রধানমন্ত্রী-চা শ্রমিকদের মতবিনিময় সভা আগামী ৩ সেপ্টেম্বর

আপডেট সময় ০৫:১৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২