ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

কুমিল্লায় চৌদ্দগ্রামে নদীর পাড় থেকে বস্তাবন্দি জীবিত নবজাতককে উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাঁকড়ি নদীর পাড় থেকে সাদা বস্তায় হলুদ কম্বল মোড়ানো ফুটফুটে বস্তাবন্দী অবস্থায় এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করেছে এলাকাবাসী।

গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর কলাবাগান বাজার সংলগ্ন নদীরপাড় থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। তবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা বাসিন্দা রাজিব আহমেদ বলেন, গতকাল শুক্রবার বিকেলে নদীপাড়ে সাদা একটি বস্তায় কম্বল পেঁচিয়ে কে বা কারা মেয়ে নবজাতককে ফেলে যায়। বিকেল ৩টার দিকে স্থানীয়রা শিশুটির কান্নার আওয়াজ শুনে নদীপাড়ে গিয়ে কম্বল মোড়ানো অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শিশুটিকে রামচন্দ্রপুর গ্রামের সাখাওয়াত হোসেন সবুজ দম্পতির জিম্মায় রাখা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, আমরা অস্থায়ীভাবে নবজাতকটিকে সাখাওয়াত হোসেন সবুজ দম্পতির কাছে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়ায় এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন বলেন, সাখাওয়াত হোসেন সবুজ দম্পতির কাছে বর্তমানে শিশুটি ভালোই আছে। সকালে তার জন্য নতুন জামাকাপড় পাঠানো হয়েছে। বিকেলে আমি তোকে দেখতে যাবো।

তিনি আরও বলেন, আমাদের হাতে দুই অপশন আছে। শিশুটিকে চট্টগ্রাম সরকারি শিশুপরিবার বা স্থানীয় কোনো নিঃসন্তান দম্পতির কাছে হস্তান্তর করা। এরইমধ্যে অনেকেই আবেদন করছেন শিশুটিকে নেওয়ার জন্য। আমরা যাচাই-বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

কুমিল্লায় চৌদ্দগ্রামে নদীর পাড় থেকে বস্তাবন্দি জীবিত নবজাতককে উদ্ধার

আপডেট সময় ০৫:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩