ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সমাজের দুষ্টলোকের সেবা দানকারী দুই সেবক গ্রেফতার

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা ৬নং কাফ্রিখাল ইউনিয়ন ও ৪নং ভাংনি ইউনিয়নে পৃথক তিনটি অভিযান পরিচালনা করেন রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আসলাম আলী মন্ডল (পরিদর্শক) নেতৃত্বে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের খ.সার্কেলের অফিস স্টাফগন সহ মিঠাপুকুর থানা পুলিশ এই বিশেস অভিযানে অংশগ্রহণ করেন।উক্ত অভিযান কালে ভাংনি ইউনিয়নের দুই স্থান হতে মোট ১১ কেজি গাঁজাসহ সমাজের উশৃংখল লোকের সেবা দানকারী দুই সেবক গ্রেপ্তার হন। প্রথমে মিঠাপুকুর থানা পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৬ নং কাফ্রিখাল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বুজরুক তাজপুরের(গড়) রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত পরিবার আনারুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন। সেখানে কিছু না পেয়ে পার্শ্ববর্তী ৩ কিলোমিটার পূর্বে ভাংনি ইউনিয়নের ঠাকুরবাড়ি চাঁনপুর হতে মোকলেছুর রহমানের ছেলে মাহমুদুল ইসলাম (৩৩) কে গ্রেফতার করেন। সেখান থেকে উক্ত অভিযান পরিচালনাকারী টিম পার্শ্ববর্তী দলশিংপুর বাউড়া কোর্টের মৃত মনির উদ্দিনের ছেলে বাহার আলী কে দশ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হন।

এ বিষয়ে রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসলাম আলী মন্ডল বলেন, তিনটি অভিযান পরিচালনা করা হয়। দুই স্থান হতে আমরা দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি মাদকসহ।এবং রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত আনারুল ইসলামকে কঠোরভাবে সতর্ক করা হয় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

সমাজের দুষ্টলোকের সেবা দানকারী দুই সেবক গ্রেফতার

আপডেট সময় ১২:৪৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩