ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

জয়পুরহাটে ১৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

জয়পুরহাটে সদর উপজেলা থেকে ১৫০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারী গ্রেফতার করেছে জয়পুরহাট (র‍্যাব)- ৫।

বুধবার (৬ সেপেটেম্বর) গভীর রাতে জয়পুরহাট পৌরশহরের চিত্রাপাড়া এলাকার তামিম ছাত্রাবাসের একটি তালা বদ্ধ ঘরের ভেতর থেকে গাঁজার চালান জব্দ করা হয়।

আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যটি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‍্যাব ৫ অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহরিয়ার।

গ্রেফতারকৃতরা আসামীরা হলেন যারা চিত্রাপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে সাব্বির হোসেন (৩০) মৃত খলিল মণ্ডলের ছেলে রতন মন্ডল (৩২)।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী জেলা থেকে গাঁজার একটি বড় চালান এসেছে এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুলের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার পৌর এলাকায় চিত্রাপাড়ার তামিম ছাত্রাবাসের একটি তালাবদ্ধ ঘরের ভেতর হতে ১৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান জব্দ করা গাঁজা বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রেখেছেন তারা। গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট নওগাঁও দিনাজপুরসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ক্ষুদ্র মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল।

জয়পুরহাট সদর থানায়, আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

জয়পুরহাটে ১৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

আপডেট সময় ০৪:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩