ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সিঙ্গাইরে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-২

মানিকগঞ্জের সিঙ্গাইরে ১৬৫ পিস ইয়াবাসহ মাহফুজ খান(৫৭) ও শাহীন(৩৬) নামে দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম। গ্রেফতার মাহফুজ খান উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ড নগর গ্রামের মৃত আলতাফ খানের ছেলে ও শাহীন পূর্ব বাস্তা গ্রামের আব্দুল হকের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম উপজেলার ধল্লা ইউনিয়নে একটি মাদক বিরোধী অভিযান চালান। এসময় ফোর্ডনগর এলাকার মিলন ঘাটের উত্তর পার্শ্বের রাস্তা থেকে মো. মাহফুজ খান ও মো. শাহীনকে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাহফুজ খানের বিরুদ্ধে চুরি ও মাদকসহ ১২ টি মামলা রয়েছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

সিঙ্গাইরে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-২

আপডেট সময় ০৫:৫৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩