ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক ভুল চিকিৎসা, কালক্ষেপণ ও অব্যবস্থাপনার অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ অস্বস্তিকর প্রশ্ন শুনে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু-শিখ-জৈনদের নাগরিকত্ব দেবে ভারত গাজিয়ারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাইফুল ইসলাম নিলয় পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী ‘চুয়া সেলিম’ ও ‘বোমা রতন’ আটক ভিসা বাতিল নিয়ে শিক্ষার্থীদের সতর্ক করল মার্কিন দূতাবাস ৫ বলে তিন উইকেট শরিফুলের, চাপে অস্ট্রেলিয়া

বাউফলে চাচার হাতে ভাতিজা খুন

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচা ও তার বাহিনীর হাতে ভাতিজা আল-আমিন মৃধা (৩০) নামের একজন নিহত ও শামীম মৃধা আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।নিহত আল-আমিন শানু মৃধার ছেলে।

শনিবার ২’রা সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক সাতটার সময় ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মিলঘর নামক স্থানের আগে হাতেম মৃধার বাজারের মাঝামাঝি ফকির বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পারিবারিক সুত্রে জানাগেছে, দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছে আপন চাচাদের সঙ্গে। এনিয়ে কয়েকবার সালিশ মিমাংশার চেষ্টা হয়েছে। বর্তমানে দুটি মামলা ও চলছে। ঘটনার সময় আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে আল-আমিন মৃধা ও তার ভাই শামীম মৃধাকে রাস্তায় পেয়ে পূর্ব পরিকল্পিতবাবে বিবাদী মোতালেব মৃধার নেতৃত্বে জাফর মৃধা (৪৫), পিতাঃ মৃত হাশেম আলী মৃধা, লাবিব মৃধা (১৮), মামুন মৃধা (২৫), পিতাঃ মোতালেব, নুরুজ্জামাল মোল্লা, পিতাঃ, শহিদুল মৃধা, জাহিদুল মৃধা,পিতাঃ মৃত ভাসাই মৃধা, এছাড়াও ১০-১২ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যায়। আহত অবস্থায় আল-আমিন মৃধা ও তার ভাই শামীম মৃধাকে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিন মৃধাকে মৃত ঘোষণা করেন। এবং আহত শামীম মৃধাকে ভর্তি দেয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন বাউফল থানা পুলিশ। পুলিশ সুত্রে নিহত আল-আমিন মৃধার লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে রয়েছে। এবিষয়ে থানায় মামলা হলে আসামিদের বিরুদ্ধে সঠিক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান বাউফল থানার অফিসার ইনচার্জ আরিচুল হক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক

বাউফলে চাচার হাতে ভাতিজা খুন

আপডেট সময় ১২:১৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩