ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প চাঁদা না দেওয়ায় নারী উদ্যোক্তার ফসল কাটার অভিযোগ থানায় মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে অবৈধ কাপড়ের মার্কেট কুমিল্লায় ডিবির অভিযানে ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলকে পবিপ্রবি ভিসির অভিনন্দন মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কালুখালীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দোয়া মাহফিল মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক ভুল চিকিৎসা, কালক্ষেপণ ও অব্যবস্থাপনার অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে মো. শাহাদাত হোসেন নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরটিটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিশু শাহাদাত হোসেন ওই এলাকার সুমন হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার দুপুরের দিকে ঘরের সামনে বসে খেলছিল শিশু শাহাদাত। এ সময় তার মা নাজমা বেগম ঘরের ভেতরে রান্নার কাজ করছিলেন। বাজার থেকে ওই শিশুর চাচা রুবেল বাড়িতে গিয়ে ভাতিজাকে না দেখে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে শাহাদাতকে বসতঘরের পিছনের পুকুরে ভাসতে দেখেন তিনি। পরে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শিশু শাহাদাতের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে পুলিশের একটি টিম। কোনো অভিযোগ না থাকায় ওই শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৯:৩৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩