ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প চাঁদা না দেওয়ায় নারী উদ্যোক্তার ফসল কাটার অভিযোগ থানায় মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে অবৈধ কাপড়ের মার্কেট কুমিল্লায় ডিবির অভিযানে ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলকে পবিপ্রবি ভিসির অভিনন্দন মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত কালুখালীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দোয়া মাহফিল মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক ভুল চিকিৎসা, কালক্ষেপণ ও অব্যবস্থাপনার অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

যশোরের এড়েন্দায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঝিকরগাছার নারীর মৃত্যু

যশোরে ইজিবাইক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হাফেজা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার ( ২ সেপ্টেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১১ টার সময় সদর উপজেলার যশোর-ছুটিপুর সড়কের এড়েন্দা বাজারে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত হাফেজা বেগম ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা গ্রামের হাবিবুর রহমানের সহধর্মিণী ছিলেন। এ দুর্ঘটনায় নিহতের স্বামী হাবিবুর রহমান ও ইজিবাইক চালক নাসির হোসেন গুরুতর আহত হয়েছে। তাদের দুজনকেই ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই ইজিবাইকের যাত্রী।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, তারা ইজিবাইকে করে কায়েমখোলা থেকে যশোর শহরের উদ্দেশ্য যাচ্ছিলেন। আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে এড়েন্দা বাজারে পৌছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ইজিবাইকটি উল্টে গিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলেই হাফেজা খাতুন নিহত হন ও বাকি দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা জানান, তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা হাফেজাকে মৃত ঘোষণা করে। বাকীদের অবস্থাও আশাঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মরদেহটি যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর ঘাতক বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। এই সড়কে এখন যানচলাচল স্বাভাবিক আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

যশোরের এড়েন্দায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঝিকরগাছার নারীর মৃত্যু

আপডেট সময় ০৪:০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩