ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প চাঁদা না দেওয়ায় নারী উদ্যোক্তার ফসল কাটার অভিযোগ থানায় মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে অবৈধ কাপড়ের মার্কেট কুমিল্লায় ডিবির অভিযানে ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলকে পবিপ্রবি ভিসির অভিনন্দন মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

সাপের কামড়ে কিশোরের মৃত্যু, জীবিত করতে রাতভর ঝাড়ফুঁক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্যার পানিতে দুই ভাই মিলে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে লাশ হয়ে বাড়িতে ফিরল সানোয়ার হোসেন (১৪) নামের এক কিশোর। তাকে বাঁচাতে রাতভর মশারীর নিচে মরদেহ রেখে ২০ ঘণ্টা ঝাড়ফুঁক দিয়েও কোন কাজ হলো না।

শুক্রবার (১ সেপ্টেম্বর) উপজেলার আওনা ইউনিয়নের স্থলগ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত সানোয়ার উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা এলাকার আবুল কালামের ছেলে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় দুই ভাই সাগর (১৭) ও সানোয়ার (১৪) বাড়ির পাশে পূর্বপাড়া বিলে ধানক্ষেতে টর্চ লাইট জেলে মাছ ধরতে যায়। এসময় সানোয়ারের ডান পায়ে বিষাক্ত সাপ কামড় দেয়। রাতেই তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সানোয়ারের মরদেহ বাড়িতে এনে স্বজনরা দাফন কাফন করতে গেলে সাতপোয়া এলাকার ওঝা রহমান পাগলার ছেলে বাহার মিয়া ঝাড়ফুঁক দিয়ে তাকে বাঁচিয়ে তোলার আশ্বাস দেন। শুক্রবার দুপুর পর্যন্ত ঝাড়ফুঁক চলতে থাকায় তার দাফন করা সম্ভব হয়নি।

নিহতের মা সাজেদা বেগম বলেন, হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলেছে তার ছেলে মারা গেছে। শুক্রবার সকাল থেকে কবিরাজ ঝাড়ফুঁক করেছেন। প্রায় ২০ ঘণ্টা চলে কবিরাজের চেষ্টায় তাকে বাঁচানো যায়নি।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রবিউল ইসলাম বলেন, জীবিতাবস্থায় বৃহস্পতিবার রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তাকে ভ্যাকসিন না থাকায় জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তাকে হাসপাতালে না নিয়ে স্বজনরা ঘুরিয়ে ফিরিয়ে আবারও সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ততক্ষণে সে মারা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান

সাপের কামড়ে কিশোরের মৃত্যু, জীবিত করতে রাতভর ঝাড়ফুঁক

আপডেট সময় ১১:৫৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩