ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪ বরগুনার নলটোনায় মাহফুজ চেয়ারম্যানের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প চাঁদা না দেওয়ায় নারী উদ্যোক্তার ফসল কাটার অভিযোগ থানায় মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে অবৈধ কাপড়ের মার্কেট কুমিল্লায় ডিবির অভিযানে ৬ অবৈধ ভারতীয় মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৯ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলকে পবিপ্রবি ভিসির অভিনন্দন মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

নভেম্বরে ফ্রান্সের প্যারিসে হতে যাচ্ছে ‘প্যারিস বিজনেস নাইটস’

আগামী ৫ নভেম্বর রবিবার, ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্যারিস বিজনেস নাইটস ২০২৩ এওয়ার্ড ও কালচারাল শো’। ইউরোবাংলা বিজনেস এসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হচ্ছে,এছাড়াও এই এওয়ার্ড ও কালচারাল অনুষ্ঠান আয়োজনে সহযোগী সংগঠন হিসেবে থাকছে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশ (ট্রাব)-ইউরোপ কমিটি।

অনুষ্ঠানটি সফল ও খ্যাতনামা ব্যবসায়ী নেতা ও উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিভিন্ন ভিআইপি ও বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিবর্গ। এওয়ার্ড প্রদান করা হবে সফল বিজনেস নাইটসদের তথা সফল ব্যবসায়ীদের।

এছাড়াও নতুন ব্যবসায়ীদের পথচলা সহজ করার লক্ষ্যে সফল ব্যবসায়ী ও ব্যবসা সংক্রান্ত ব্যক্তিদের নিয়ে আয়োজন করা হবে বিজনেস টক শো,তুলে ধরা হবে বিভিন্ন সফল ব্যবসায়ীদের সফলতার গল্প; যাতে নতুন ব্যবসায়ীরা অনুপ্রেরণা পায়।

ব্যবসায়ীরা যাতে সঠিক দিক-নির্দেশনা পায় সেই লক্ষ্যে ব্যবসায়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও সমাধান নিয়েও আলোচনা করা হবে।
অন্যদিকে, ইউরোবাংলা বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট মনজুরুল হাসান চৌধুরী সেলিম সম্প্রতি বাংলাদেশ সফর করেন,সফরকালে তিনি এফবিসিসিআই ( ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি )’র নবনিযুক্ত প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সাথে সাক্ষাৎ করেন।

তার সাথে সাক্ষাৎকালে ইউরোবাংলা প্রেসিডেন্ট তাকে এই এওয়ার্ড ও কালচারাল অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। এসময় তিনি এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং ইউরোপে বসবাসরত সকল ব্যবসায়ীদের তার পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

এফবিসিসিআই’র প্রেসিডেন্ট এসময় আরো বলেন, বাংলাদেশিরা বিশ্বের সব জায়গায়ই দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার ধারা অব্যাহত রাখার জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের বিশেষভাবে এগিয়ে আসতে হবে, ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে বেশি বেশি বিনিয়োগ করতে হবে।

অনুষ্ঠানটির উদ্যোক্তা প্রতিষ্ঠান ইউরোবাংলা বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট মনজুরুল হাসান চৌধুরী সেলিম বলেন, একটি সফল বিজনেস সম্মেলন পেতে যাচ্ছি আমরা, এটি একটি বড় পদক্ষেপ।

নবীন উদ্যোক্তাদেরও এগিয়ে নিয়ে আসতে এ আয়োজন বেশ আশাব্যঞ্জক ভূমিকা রাখবে,বাংলাদেশি ব্যবসায়ীদের বিশ্বের দরবারে নিজেকে তুলে ধরতে প্লাটফর্মে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে নিজেকে এবং দেশকে চেনাতে হবে।

এছাড়াও নতুন ব্যবসায়ীদের মনোবল বাড়াতে এবং সামনে এগিয়ে যেতে এ ধরণের অনুষ্ঠান সহযোগী ভূমিকা পালন

করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি, বিজনেস সম্মেলন সফল করতে ইউরো বাংলা বিজনেস এসোসিয়েশনের কো-অর্ডিনেটর,ট্রাব ইউরোপ শাখার সভাপতি আবু তাহির,সাধারণ সম্পাদক কমরেড খন্দকার ,ট্রাব কেন্দ্রীয় সভাপতি সালাম মাহমুদ সকল মহলের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের দ্বিতীয় ক্রান্তিকালে হাল ধরেছেন প্রধানমন্ত্রী: মঈন খান

নভেম্বরে ফ্রান্সের প্যারিসে হতে যাচ্ছে ‘প্যারিস বিজনেস নাইটস’

আপডেট সময় ১১:৪৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩