ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ

২৪০ দিনেই কোরআনের হাফেজ শিশু রুহান

মাত্র আট মাসে সম্পূর্ণ কোরআন হিফজ (মুখস্থ) করেছে আজমল হাসান রুহান নামে সাড়ে ৯ বছর বয়সী এক শিশু। রুহান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকী গ্রামের মালয়েশিয়া প্রবাসী মো. আব্দুর রশিদের ছেলে।

রুহান পাকুন্দিয়া পৌর এলাকার চরপাকুন্দিয়া গ্রামের দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদরাসার হিফজুল কুরআন বিভাগের বালক শাখার শিক্ষার্থী। এখানেই তিনি পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন। পরিবারে তিন ভাই-বোনের মধ্যে রুহান সবার বড়।

আজমল হাসান রুহানের চাচা মো. শহিদুল আলম জানান, রুহানের বাবা প্রবাসে থাকায় তাদের পরিবারের সব সদস্যদের দেখাশুনা করে আসছেন তিনি। রুহান ৮ মাসে কোরআনের হাফেজ হওয়ায় তাদের পরিবারের সবাই আনন্দিত। ভবিষ্যতে রুহান যেন বিশ্বখ্যাত আলেম হয়ে ইসলাম ও দেশের কল্যাণে কাজ করতে পারে তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। কৃতজ্ঞতা জানিয়েছেন মাদরাসার শিক্ষকদের প্রতিও।

দারুল মা’আরিফ আল ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মুফতি মো. শরিফুল ইসলাম বলেন, হিফজুল কোরআন বিভাগে পড়াশোনা শেষ করতে প্রায় তিন বছর সময় লাগে। সেখানে তার সময় লেগেছে মাত্র আট মাস। আল্লাহর অশেষ অনুগ্রহে শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টায় ২৪০ দিনে হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, এই কেন্দ্রিক মেধাবী শিক্ষার্থীরা অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের হয়ে থাকে। রুহানও এর ব্যতিক্রম হয়নি। আমরা তার জন্য দোয়া করি ও দেশবাসীর কাছে দোয়া চাই। তাকে আল্লাহ তায়ালা ইসলাম, দেশ, জাতি ও মানবতার খাদেম হিসেবে কবুল করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

২৪০ দিনেই কোরআনের হাফেজ শিশু রুহান

আপডেট সময় ১২:১৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩