ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ

কুবির মেডিক্যাল সেন্টারে যুক্ত হলো চিকিৎসা সামগ্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যুক্ত হলো অত্যাধুনিক মেডিকেল সামগ্রী।গতকাল সোমবার (২৮ আগস্ট) একটি বেসরকারি ফার্মাসিটিক্যাল কোম্পানি বেক্সিমকোর পক্ষ থেকে এসব চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়। কোম্পানির পক্ষ থেকে এসব সরঞ্জাম গ্রহণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন।

উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘বেক্সিমকোর সাথে আমি যোগাযোগ করার সাথে সাথেই তারা সাড়া দিয়েছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের জন্য সামগ্রী সরবরাহ করেছেন। আজকের এই মেডিকেল সামগ্রী সরবরাহের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে বেক্সিমকোর যে সম্পর্কের সৃষ্টি হলো, আশাকরি আমাদের এই সম্পর্ক বজায় থাকবে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি দলের প্রধান এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সামগ্রী প্রদান করতে পেরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস খুব খুশি, এতে শিক্ষার্থীরা উপকৃত হবে। তিনি বেক্সিমকোকে সামাজিক দায়িত্ব পালনের জন্য সুযোগ করে দেয়ায় মাননীয় উপাচার্য মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ভবিষ্যতেও বেক্সিমকো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়াবেন।

উল্লেখ্য, প্রাপ্ত উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, দুইটি উন্নতমানের বেড, একটি এক্স-রে ভিউ বক্স, একটি ইসিজি মেশিন, একটি অপারেশন সামগ্রী জীবাণু মুক্ত করার অটোক্লেব মেশিন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

কুবির মেডিক্যাল সেন্টারে যুক্ত হলো চিকিৎসা সামগ্রী

আপডেট সময় ১১:৩৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩