ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ

মাদারীপুরে হত্যা মামলার তিন আসামীকে মৃত্যু দন্ডের আদেশ

মাদারীপুর জেলার সদর উপজেলার মস্তফাপুর এলাকার শাহাদাত ঘরামী হত্যা মামলার তিন আসামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদাউস।

(২৮ আগস্ট) সোমবার দুপুরে অতিরিক্ত ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদাউস এর আদালত এ রায় প্রদান করেন।এসময় হত্যা মামলার অভিযুক্ত আসামীরা পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিলেন না।

উক্ত ঘটনায় মামলার এজাহারে জানা যায়,২০১৩ সালের ১১ সেপ্টেম্বর রাতে মোটর সাইকেল চালক শাহাদাত ঘরামীকে বরিশাল জেলার গৌরনদী উপজেলার বড়দুলালী এলাকার তার নিজবাড়ি থেকে মোটরসাইকেল ভাড়া নেয়ার কথা বলে ডেকে নিয়ে হত্যা করেন অভিযুক্ত ফজলে,সেন্টু ও মিরাজ নামের আসামিরা।

পরে তারা মাদারীপুর সদর উপজেলার মস্তফপুর এলাকার নির্জন স্থানে এনে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। সংবাদ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন পুলিশ।

ঘটনার দুই দিন পরে নিহতের পিতা মোঃ
মোকসেদ ঘরামী বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামীগন সাক্ষী প্রমানে দোষী সাব্যস্ত হওয়ায় মামলার এজাহার ভুক্ত তিনজন পলাতক আসামীকে অনুপস্থিত মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন। এতে প্রত্যেক মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ প্রদান করেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

এবিষয়ে জানতে চাইলে মাদারীপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) সিদ্দিকুর রহমান সিং ঘটনার সততা স্বীকার করে বলেন, রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালতের এ রায়ে সন্তুষ্ট হয়েছে এবং
রাষ্ট্রপক্ষে আমরা সাক্ষী প্রমাণের ভিত্তিতে ঘটনার সত্যতা প্রমাণ করতে পেরেছি আসামিরা ভিকটিমকে হত্যা করেছে।

এদিকে মামলার বাদী নিহত শাহাদাতের পিতা মোকসেদ ঘরামী বিজ্ঞ বিচারকের রায়ের আদেশে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমরা চাই আসামিদের ফাঁসির রায়ের আদেশ দ্রুত কার্যকর করা হোক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

মাদারীপুরে হত্যা মামলার তিন আসামীকে মৃত্যু দন্ডের আদেশ

আপডেট সময় ১১:০৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩