ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

কুমিল্লা গোবিন্দপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কুমিল্লার গোবিন্দপুর রেলগেটে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে।

আজ সোমবার বিকাল ৪টায় নগরীর গোবিন্দপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বড় ভাই জাহিদ পেশায় একজন সিএনজি চালক ছিলেন।

ছোট ভাই মাসুম ওরফে বিচ্ছু মাদকসহ অন্যান্য কারণে তার বড় ভাইয়ের কাছে প্রায়ই টাকা পয়সা চাইতো বলে তাদের মধ্যে বিরোধ চলছিল।

এরই সূত্র ধরে সোমবার দুপুরে জাহিদের বাড়িতে গিয়ে মাসুম বাকবিতণ্ডায় জড়ালে তাদের মধ্যে ঝগড়াঝাটি তৈরি হয়। তারা দুজন গোবিন্দপুর এলাকার মৃত আমিন মিয়ার সন্তান। ঘটনার পর থেকে মাসুম পলাতক রয়েছে।

স্থানীয়রা জানায়,জাহিদ কে ধারালো কিছু দিয়ে মাথায় এবং শরীরে আঘাত করা হয়েছে। এছাড়া তার মাথায় পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছে বলে দেখা গেছে।

নিহত জাহিদের মেয়ে সনি আক্তার সুমাইয়া জানান, গোবিন্দপুর এলাকায় তাদের জায়গা সম্পত্তি ও বাড়ি নিয়ে জাহিদ ও মাসুমের প্রায়ই ঝগড়াঝাটি হত।
সোমবার আমি অফিসে থাকাকালীন সময়ে স্থানীয়রা আমাকে ফোনে জানায় মাসুম আমার বাবাকে মেরে ফেলেছে।

কুমিল্লা জিআরপি পুলিশ পরিদর্শক মো: মোস্তফা জানান, জাহিদ ও মাছুম দুই ভাই ই মাদকাসক্তের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ রয়েছে। তারা সাজাপ্রাপ্ত হয়ে আবার ছুটেও এসেছে। তবে আজকের ঘটনা কি নিয়ে – তা তদন্ত চলছে।আসামী ধরার অভিযান চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কুমিল্লা গোবিন্দপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আপডেট সময় ০৮:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩