ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

বরিশালে সহপাঠীকে বিয়ের দাবিতে মাদরাসাছাত্রীর অনশন

বরিশাল জেলার সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের কুন্দিয়ালপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের ঘরের সামনে অনশনে বসেছে এক মাদরাসাছাত্রী। গত শুক্রবার (২৫ আগস্ট) সকাল থেকে ওই গ্রামের সাইদুল ইসলামের ঘরের সামনে অবস্থান নিয়েছে সে।

সাইদুল ইসলাম কুন্দিয়ালপাড়া গ্রামের আছমত আলী হাওলাদারের ছেলে এবং সাহেবেরহাট ফাজিল মাদরাসার ছাত্র। অনশনরত ছাত্রী বলছে, সাইদুল ইসলাম আমার সহপাঠী।

দীর্ঘ চার বছর ধরে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। সে বিয়ের প্রলোভন দিয়ে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। ১৮ আগস্ট আমার সঙ্গে থাকতে গিয়ে গ্রামবাসীর কাছে হাতেনাতে ধরা পড়ে। পরে স্থানীয় অরুণ ও জসিম মীমাংসার কথা বলে সাইদুলকে ছেড়ে দেয়।

ওই ছাত্রী মাদ্রাসাছাত্রী আরো বলছে, এরপর থেকে সে (সাইদুল) আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। আমি এখন এলাকাবাসীর আপত্তিকর কথাবার্তায় অতিষ্ঠ। আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি শুনে ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু আছমত আলী হাওলাদারের ঘরে কোনো লোকজন না থাকায় কথা বলতে পারিনি। পরে বিষয়টি থানা পুলিশকে জানিয়েছি।

মেট্রোপলিটন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান মুকুল বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে সহপাঠীকে বিয়ের দাবিতে মাদরাসাছাত্রীর অনশন

আপডেট সময় ০৬:৪৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩