ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

রাজশাহী গোদাগাড়ীতে তিনফিট মাটির নিচে মিললো কোটি টাকার হেরোইন।

রাজশাহীর গোদাগাড়ী থানার চরআষাঢ়ীয়াদহ ইউনিয়নের দিয়ারমানিকচক এলাকা থেকে অভিনব কায়দায় মাটির নিচে পুতে রাখা প্রায় কোটি টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রাজশাহী র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা আজ সোমবার ভোর রাতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ীর নাম তহুরুল ইসলাম (২৩)। তিনি গোদাগাড়ী উপজেলার দিয়ারমানিকচর এলাকার সাইদুর রহমানের ছেলে। তহুরুল ইসলাম একজন চিহ্নিত চোরাকারবারী বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, গোদাগাড়ীর উপজেলার চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের দিয়ারমানিকচক গ্রামের শীর্ষ মাদক ব্যবসায়ী তহুরুল ইসলাম মাদকের একটি বড় চালান নিয়ে তার বাড়িতে অবস্থান করছে।

এমন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব নৌকা যোগে নদী পেরিয়ে তহুরুল ইসলামের বাড়ি ঘেরাও করে।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর সময় র‌্যাব তহুরুলকে আটক করে। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে তিন ফিট মাটির নীচে পোতা অবস্থায় ১ কেজি একশ হেরোইন উদ্ধার হয়।

আটক তহুরুল ইসলামকে গোদাগাড়াী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজশাহী গোদাগাড়ীতে তিনফিট মাটির নিচে মিললো কোটি টাকার হেরোইন।

আপডেট সময় ০৫:৪১:০০ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩